বুধবার, ১০ জুন ২০২৬ | Wednesday, 10 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জ মহিলা কলেজের সামনে নাসিকের উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের আশ্বাস নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হচ্ছে গার্মেন্টসের অবৈধ অংশ সিদ্ধিরগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে ছাত্রদল ও যুবদল নেতাসহ নিহত ২ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ছাত্রলীগ নেতা মাহফুজুল গ্রেফতার সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি রাজু গ্রেফতার, রয়েছে আরও ৬ মামলা ডেঙ্গু নিয়ন্ত্রণে গাফিলতি দেখলেই চাকরিচ্যুতি, ভালো কাজে পুরস্কার: নাসিক প্রশাসক রূপগঞ্জে ওজু শেখানোর অজুহাতে শিশুকে ধর্ষণচেষ্টা: মাদরাসা শিক্ষক গ্রেপ্তার শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ: নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার বহিষ্কার সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ১৯ বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাষাঢ়ায় ছাত্র ফেডারেশনের মানববন্ধন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. রাজনীতি
শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ: নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার বহিষ্কার
রাজনীতি

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ: নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার বহিষ্কার

শেয়ার করুন:

দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মফাজ্জল হোসেন আনোয়ারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

​গত ৮ জুন (সোমবার) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মফাজ্জল হোসেন আনোয়ারের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শনের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট ও সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এই গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এমপি) তাৎক্ষণিকভাবে তাঁর দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।

​দলের কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্ম বা অনৈতিক কর্মকাণ্ডের দায়-দায়িত্ব যুবদল নেবে না। একই সাথে, যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মফাজ্জল হোসেন আনোয়ারের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

শনিবার, ১৬ মে ২০২৬
প্রয়াত খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের ৯০ দিনের কর্মসূচি ঘোষণা

প্রয়াত খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের ৯০ দিনের কর্মসূচি ঘোষণা

শুক্রবার, ১৫ মে ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী'—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী'—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ

শুক্রবার, ০৮ মে ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ - মিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ - মিছিল

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
বেশি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে: মামুন মাহমুদ

বেশি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে: মামুন মাহমুদ

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বেশি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে: মামুন মাহমুদ

বেশি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে: মামুন মাহমুদ

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬