শুক্রবার, ১৫ মে ২০২৬ | Friday, 15 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
ফতুল্লায় ঈদগাহর জমি দখলের পাঁয়তারা, মুসল্লিদের বিক্ষোভ ও আল্টিমেটাম ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: ৫ দিন পর চিকিৎসাধীন বাবার মৃত্যু, তিন ছেলেও আশঙ্কাজনক ফতুল্লায় পারিবারিক কলহে ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই পলাতক নারায়ণগঞ্জে কোরবানির ২২ পশুর হাটের ইজারা সম্পন্ন: নেপথ্যে বিএনপি নেতারা নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও ইলেকট্রিক শক যন্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বোন ও বাবার পর মারা গেল শিশু মুন্নাও ফতুল্লায় ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় পৌর ভূমি কর্মকর্তা নিহত সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় একজন নিহত।
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
ফতুল্লায় ঈদগাহর জমি দখলের পাঁয়তারা, মুসল্লিদের বিক্ষোভ ও আল্টিমেটাম
মহানগর

ফতুল্লায় ঈদগাহর জমি দখলের পাঁয়তারা, মুসল্লিদের বিক্ষোভ ও আল্টিমেটাম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জে ভূমিদস্যুদের কবল থেকে ঈদগাহের জমি রক্ষার দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় মুসল্লিরা। শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদের সামনে থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়।​মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ বাজারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে হাজীগঞ্জ ও আশপাশের বিভিন্ন মসজিদের শত শত মুসল্লি অংশ নেন। এ সময় তারা ভূমিদস্যুদের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দেন।


সমাবেশে প্রধান বক্তা হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদের খতিব ও হাজীগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি ইমরান হোসেন বলেন, "হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদের নামে ৬৬ শতাংশ জমি ওয়াকফ করা আছে, যা দীর্ঘদিন ধরে এলাকাবাসী ঈদগাহ হিসেবে ব্যবহার করছেন। কিন্তু সম্প্রতি একটি কুচক্রী মহল এই ধর্মীয় পবিত্র স্থানটি দখলের পাঁয়তারা করছে।"

​তিনি কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, "যতক্ষণ এলাকার মুসলমানরা জীবিত আছে, ততক্ষণ ঈদগাহের এক ইঞ্চি জায়গাও কাউকে দখল করতে দেওয়া হবে না। কারো হাত যত লম্বাই হোক, মুসল্লিরা তা প্রতিহত করবে।"


সমাবেশে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ ডা. জসিমউদ্দিন। তিনি বলেন, "ধর্মীয় সম্পদ নিয়ে বিরোধ সৃষ্টি করা অত্যন্ত দুঃখজনক। আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা এই জায়গা রক্ষা করব। প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নেব, কিন্তু কোনো অবস্থাতেই ঈদগাহের জমি ছাড় দেওয়া হবে না।"

​সমাবেশে উপস্থিত স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান, দ্রুত সময়ের মধ্যে এই ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে কোরবানির ২২ পশুর হাটের ইজারা সম্পন্ন: নেপথ্যে বিএনপি নেতারা

নারায়ণগঞ্জে কোরবানির ২২ পশুর হাটের ইজারা সম্পন্ন: নেপথ্যে বিএনপি নেতারা

শুক্রবার, ১৫ মে ২০২৬
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও ইলেকট্রিক শক যন্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও ইলেকট্রিক শক যন্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সড়ক দূর্ঘটনায় আড়াইহাজার ভুমি অফিসের কর্মকর্তা নিহত

সড়ক দূর্ঘটনায় আড়াইহাজার ভুমি অফিসের কর্মকর্তা নিহত

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
‘অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’: নারায়ণগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

‘অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’: নারায়ণগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

বুধবার, ১৩ মে ২০২৬
জামিন পেলেন আইভী: মুক্তির অপেক্ষায় দেওভোগবাসী

জামিন পেলেন আইভী: মুক্তির অপেক্ষায় দেওভোগবাসী

বুধবার, ১৩ মে ২০২৬
নারায়ণগঞ্জের এডিসি সাখাওয়াতের বদলি, নতুন দায়িত্ব পেলেন রিনাত ফৌজিয়া

নারায়ণগঞ্জের এডিসি সাখাওয়াতের বদলি, নতুন দায়িত্ব পেলেন রিনাত ফৌজিয়া

মঙ্গলবার, ১২ মে ২০২৬