বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | Thursday, 14 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বোন ও বাবার পর মারা গেল শিশু মুন্নাও ফতুল্লায় ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় পৌর ভূমি কর্মকর্তা নিহত সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় একজন নিহত। সড়ক দূর্ঘটনায় আড়াইহাজার ভুমি অফিসের কর্মকর্তা নিহত স্কুল মাঠের কুংফু থেকে এমএমএ রিংয়ে নাফিজ, স্বপ্ন ইউএফসিতে বাংলাদেশের পতাকা ‘অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’: নারায়ণগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত জামিন পেলেন আইভী: মুক্তির অপেক্ষায় দেওভোগবাসী ফতুল্লায় রিয়া গোপসহ ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বোন ও বাবার পর মারা গেল শিশু মুন্নাও
নগরের বাইরে

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বোন ও বাবার পর মারা গেল শিশু মুন্নাও

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বহুতল ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে সাত বছর বয়সী শিশু মুন্নাও প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
​হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু মুন্নার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

এই মর্মান্তিক দুর্ঘটনায় মুন্নার পরিবারের এটি তৃতীয় মৃত্যু। এর মাত্র কয়েক ঘণ্টা আগে বুধবার সন্ধ্যায় মারা যায় মুন্নার যমজ বোন কথা (৭), যার শরীরের ৫২ শতাংশ দগ্ধ ছিল। এর আগে গত সোমবার সকালে তাদের বাবা মো. কালাম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কালামের শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল।

গত ১০ মে (রোববার) সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের তিন সন্তান দগ্ধ হন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, কক্ষের ভেতরে তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাস কোনোভাবে আগুনের সংস্পর্শে আসায় এই বিস্ফোরণ ঘটে।

এই ঘটনায় দগ্ধ কালামের স্ত্রী সায়মা (৩২) এবং বড় মেয়ে মুন্নি (১০) বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, সায়মার শরীরের ৬০ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
​একই পরিবারের একের পর এক সদস্যদের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত ও গ্যাস লিকেজের উৎস শনাক্তে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ফতুল্লায় ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ফতুল্লায় ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় পৌর ভূমি কর্মকর্তা নিহত

আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় পৌর ভূমি কর্মকর্তা নিহত

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ফতুল্লায় রিয়া গোপসহ ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন

ফতুল্লায় রিয়া গোপসহ ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন

বুধবার, ১৩ মে ২০২৬
নারায়ণগঞ্জে র‌্যাবের পৃথক অভিযান: গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার

নারায়ণগঞ্জে র‌্যাবের পৃথক অভিযান: গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার

বুধবার, ১৩ মে ২০২৬
বন্দরে তুলা গোডাউনে ভয়াবহ আগুন: ১৫ লাখ টাকার ক্ষতি

বন্দরে তুলা গোডাউনে ভয়াবহ আগুন: ১৫ লাখ টাকার ক্ষতি

মঙ্গলবার, ১২ মে ২০২৬