শুক্রবার, ১৫ মে ২০২৬ | Friday, 15 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
ফতুল্লায় ঈদগাহর জমি দখলের পাঁয়তারা, মুসল্লিদের বিক্ষোভ ও আল্টিমেটাম ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: ৫ দিন পর চিকিৎসাধীন বাবার মৃত্যু, তিন ছেলেও আশঙ্কাজনক ফতুল্লায় পারিবারিক কলহে ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই পলাতক নারায়ণগঞ্জে কোরবানির ২২ পশুর হাটের ইজারা সম্পন্ন: নেপথ্যে বিএনপি নেতারা নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও ইলেকট্রিক শক যন্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বোন ও বাবার পর মারা গেল শিশু মুন্নাও ফতুল্লায় ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় পৌর ভূমি কর্মকর্তা নিহত সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় একজন নিহত।
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও ইলেকট্রিক শক যন্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার
মহানগর

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও ইলেকট্রিক শক যন্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মানুষকে অচেতন করার ইলেকট্রিক শক যন্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে শহরের জল্লার পাড় ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলো— মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মৃত নায়েব আলীর ছেলে মোঃ মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খান (২৬) এবং নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকার মামুনের ছেলে হাছান আহম্মেদ জিসান (২৪)। বর্তমানে মাসুদ সরকার শহরের ২নং বাবুরাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
​পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জল্লার পাড় ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
​তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ২টি সুইচ গিয়ার (ছুরি), ০১টি স্থির বিদ্যুতের শক দেওয়ার যন্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সাইজের ৪টি লোহার রড উদ্ধার করা হয়।
​সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাসুদ সরকার ওরফে রানার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় চুরি, দস্যুতা ও মাদক সংক্রান্ত ৯টি মামলা চলমান রয়েছে।

​এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ফতুল্লায় ঈদগাহর জমি দখলের পাঁয়তারা, মুসল্লিদের বিক্ষোভ ও আল্টিমেটাম

ফতুল্লায় ঈদগাহর জমি দখলের পাঁয়তারা, মুসল্লিদের বিক্ষোভ ও আল্টিমেটাম

শুক্রবার, ১৫ মে ২০২৬
নারায়ণগঞ্জে কোরবানির ২২ পশুর হাটের ইজারা সম্পন্ন: নেপথ্যে বিএনপি নেতারা

নারায়ণগঞ্জে কোরবানির ২২ পশুর হাটের ইজারা সম্পন্ন: নেপথ্যে বিএনপি নেতারা

শুক্রবার, ১৫ মে ২০২৬
সড়ক দূর্ঘটনায় আড়াইহাজার ভুমি অফিসের কর্মকর্তা নিহত

সড়ক দূর্ঘটনায় আড়াইহাজার ভুমি অফিসের কর্মকর্তা নিহত

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
‘অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’: নারায়ণগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

‘অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’: নারায়ণগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

বুধবার, ১৩ মে ২০২৬
জামিন পেলেন আইভী: মুক্তির অপেক্ষায় দেওভোগবাসী

জামিন পেলেন আইভী: মুক্তির অপেক্ষায় দেওভোগবাসী

বুধবার, ১৩ মে ২০২৬
নারায়ণগঞ্জের এডিসি সাখাওয়াতের বদলি, নতুন দায়িত্ব পেলেন রিনাত ফৌজিয়া

নারায়ণগঞ্জের এডিসি সাখাওয়াতের বদলি, নতুন দায়িত্ব পেলেন রিনাত ফৌজিয়া

মঙ্গলবার, ১২ মে ২০২৬