বুধবার, ১৩ মে ২০২৬ | Wednesday, 13 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
জামিন পেলেন আইভী: মুক্তির খবরে উচ্ছ্বাসে ভাসছে দেওভোগ ফতুল্লায় রিয়া গোপসহ ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নারায়ণগঞ্জে র‌্যাবের পৃথক অভিযান: গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার নারায়ণগঞ্জের এডিসি সাখাওয়াতের বদলি, নতুন দায়িত্ব পেলেন রিনাত ফৌজিয়া বন্দরে তুলা গোডাউনে ভয়াবহ আগুন: ১৫ লাখ টাকার ক্ষতি সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ীর দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ: সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে ড্রাগ প্রশাসনের অভিযান: ৪ ফার্মেসিকে জরিমানা সিদ্ধিরগঞ্জে ৩ ও ৪ নং ওয়ার্ডভুক্ত এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটের ইজারা কার্যক্রম স্থগিত ফতুল্লায় পোশাক কারখানার এজিএমের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা, শ্রমিকদের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে পাইপগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জের এডিসি সাখাওয়াতের বদলি, নতুন দায়িত্ব পেলেন রিনাত ফৌজিয়া
মহানগর

নারায়ণগঞ্জের এডিসি সাখাওয়াতের বদলি, নতুন দায়িত্ব পেলেন রিনাত ফৌজিয়া

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. সাখাওয়াত হোসেনকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।
সোমবার (১১ মে) মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, মো. সাখাওয়াত হোসেনকে আগামী ১৭ মে’র মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ওইদিন বিকেলেই তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য করা হবে।
​নতুন এডিসি হিসেবে রিনাত ফৌজিয়ার পদায়ন। 

এদিকে, গত ১০ মে জারি করা অন্য এক আদেশে সেতু বিভাগের সিনিয়র সহকারী সচিব রিনাত ফৌজিয়াকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রিনাত ফৌজিয়ার পদায়ন সংক্রান্ত আদেশে আরও জানানো হয়েছে যে, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তাকে ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(২) ধারা অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) ক্ষমতাও অর্পণ করা হয়েছে।
​প্রশাসনিক এই রদবদল অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

জামিন পেলেন আইভী: মুক্তির খবরে উচ্ছ্বাসে ভাসছে দেওভোগ

জামিন পেলেন আইভী: মুক্তির খবরে উচ্ছ্বাসে ভাসছে দেওভোগ

বুধবার, ১৩ মে ২০২৬
নারায়ণগঞ্জে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের নিয়ে তিন দিনের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু

নারায়ণগঞ্জে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের নিয়ে তিন দিনের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু

সোমবার, ১১ মে ২০২৬
নারায়ণগঞ্জে ৮৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ৮৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

সোমবার, ১১ মে ২০২৬
আমরা জুলাই যোদ্ধা-র নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা-র নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি গঠন

রবিবার, ১০ মে ২০২৬
ব্যাংকগুলোর বৈরী আচরণে বাড়ছে শ্রম অসন্তোষ: নাসিক প্রশাসক

ব্যাংকগুলোর বৈরী আচরণে বাড়ছে শ্রম অসন্তোষ: নাসিক প্রশাসক

রবিবার, ১০ মে ২০২৬
চাষাঢ়ায় র‍্যাব পরিচয়ে প্রতারণা: সরঞ্জামসহ আটক ২

চাষাঢ়ায় র‍্যাব পরিচয়ে প্রতারণা: সরঞ্জামসহ আটক ২

রবিবার, ১০ মে ২০২৬