বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | Thursday, 14 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বোন ও বাবার পর মারা গেল শিশু মুন্নাও ফতুল্লায় ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় পৌর ভূমি কর্মকর্তা নিহত সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় একজন নিহত। সড়ক দূর্ঘটনায় আড়াইহাজার ভুমি অফিসের কর্মকর্তা নিহত স্কুল মাঠের কুংফু থেকে এমএমএ রিংয়ে নাফিজ, স্বপ্ন ইউএফসিতে বাংলাদেশের পতাকা ‘অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’: নারায়ণগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত জামিন পেলেন আইভী: মুক্তির অপেক্ষায় দেওভোগবাসী ফতুল্লায় রিয়া গোপসহ ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় পৌর ভূমি কর্মকর্তা নিহত
নগরের বাইরে

আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় পৌর ভূমি কর্মকর্তা নিহত

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৮) নামে এক পৌর ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে আড়াইহাজার-মদনপুর সড়কের মীরেরটেক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা। তিনি আড়াইহাজার পৌর ভূমি অফিসে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজের মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৭৫-৭২২৫) যোগে বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। পথে মীরেরটেক এলাকায় একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৬৫৬৯) পেছন থেকে তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
​কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানান, ঘটনার পর ঘাতক ট্রাকটি ফেলে চালক পালিয়ে গেছে। ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

আনোয়ার হোসেনের সহকর্মীরা জানান, তিনি ১৯৯৬ সালে ভূমি বিভাগে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বোন ও বাবার পর মারা গেল শিশু মুন্নাও

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বোন ও বাবার পর মারা গেল শিশু মুন্নাও

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ফতুল্লায় ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ফতুল্লায় ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ফতুল্লায় রিয়া গোপসহ ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন

ফতুল্লায় রিয়া গোপসহ ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন

বুধবার, ১৩ মে ২০২৬
নারায়ণগঞ্জে র‌্যাবের পৃথক অভিযান: গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার

নারায়ণগঞ্জে র‌্যাবের পৃথক অভিযান: গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার

বুধবার, ১৩ মে ২০২৬
বন্দরে তুলা গোডাউনে ভয়াবহ আগুন: ১৫ লাখ টাকার ক্ষতি

বন্দরে তুলা গোডাউনে ভয়াবহ আগুন: ১৫ লাখ টাকার ক্ষতি

মঙ্গলবার, ১২ মে ২০২৬