শুক্রবার, ০৮ মে ২০২৬ | Friday, 08 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
তোলারাম কলেজকে ‘জাতীয়তাবাদী’ বানানোর অপচেষ্টা চলছে: জাতীয় ছাত্রশক্তির হুঁশিয়ারি তোলারাম কলেজে নবীনবরণ নাকি রাজনৈতিক প্রোগ্রাম? সমালোচনায় জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান: ৭ দালালকে কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জে হেফাজতের নতুন কমিটি গঠনের ঘোষণা মাওলানা আব্দুল আউয়ালের আলীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান পড়ে ৪ শিক্ষার্থী আহত রূপগঞ্জে পুলিশি অভিযানে আসামি ছিনতাই ও হামলা: ১৩ জন গ্রেপ্তার বন্দরে ইজিপিপি প্রকল্পের আওতায় কুড়িপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা নারায়ণগঞ্জের মাসদাইরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ১৩ সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ী গ্রেফতার, হেরোইন ও ইয়াবা উদ্ধার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
তোলারাম কলেজকে ‘জাতীয়তাবাদী’ বানানোর অপচেষ্টা চলছে: জাতীয় ছাত্রশক্তির হুঁশিয়ারি
মহানগর

তোলারাম কলেজকে ‘জাতীয়তাবাদী’ বানানোর অপচেষ্টা চলছে: জাতীয় ছাত্রশক্তির হুঁশিয়ারি

শেয়ার করুন:
সরকারি তোলারাম কলেজের ছাত্র সংসদের তহবিল নিয়ে অনিয়ম এবং নবীন বরণের নামে ক্যাম্পাসে ছাত্রদলের আধিপত্য বিস্তারের চেষ্টার অভিযোগ তুলেছে জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগর শাখা। 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের পরিবর্তে কলেজ ক্যাম্পাসকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চারণভূমিতে পরিণত করা হচ্ছে।

​জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সদস্য সচিব ফারদিন ইসলাম এক বিবৃতিতে বলেন, "নবীন বরণের নামে কলেজের তহবিল থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে বিএনপির সম্মেলন ঘটানোর পাঁয়তারা করছে একটি বিশেষ মহল। তাদের মূল লক্ষ্য হলো ছাত্রদলের আধিপত্য বিস্তার করা, যাতে সারাবছর ক্যাম্পাসে সন্ত্রাসী ও আপত্তিকর কর্মকাণ্ড চালিয়েও কেউ প্রতিবাদ করার সাহস না পায়।"

​বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় কলেজের ছাত্র সংসদ তহবিলে প্রায় ১৩ লক্ষ টাকা মজুদ ছিল। নবীন বরণের খরচ সেই তহবিল থেকে মেটানো সম্ভব হলেও কেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্যসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছ থেকে ফান্ড সংগ্রহ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ফারদিন ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "সরকারি তোলারাম কলেজের নাম পরিবর্তন করে যেন ‘জাতীয়তাবাদী তোলারাম কলেজ’ রাখার তোড়জোড় চলছে। যদি ছাত্র সংসদ তহবিলের টাকা নেতাদের পকেটে গিয়ে থাকে এবং ফান্ডের নামে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা হয়, তবে সাধারণ ছাত্ররা তা মেনে নেবে না।"
জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ছাত্র সংগঠনের মূল কাজ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার রক্ষা করা। কোনো নির্দিষ্ট সংগঠনের আধিপত্য বিস্তার বা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তার ‘দাঁতভাঙা’ জবাব দেওয়া হবে।

​বিবৃতিতে ফারদিন ইসলাম বলেন, "আমরা রাজনীতি করতে আসিনি, আমরা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতে এসেছি। কোনো অবস্থাতেই কলেজ ক্যাম্পাসে কোনো সংগঠনের একক আধিপত্য বা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।"
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

তোলারাম কলেজে নবীনবরণ নাকি রাজনৈতিক প্রোগ্রাম? সমালোচনায় জাতীয় ছাত্রশক্তি

তোলারাম কলেজে নবীনবরণ নাকি রাজনৈতিক প্রোগ্রাম? সমালোচনায় জাতীয় ছাত্রশক্তি

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
নারায়ণগঞ্জে হেফাজতের নতুন কমিটি গঠনের ঘোষণা মাওলানা আব্দুল আউয়ালের

নারায়ণগঞ্জে হেফাজতের নতুন কমিটি গঠনের ঘোষণা মাওলানা আব্দুল আউয়ালের

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
নারায়ণগঞ্জের মাসদাইরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ১৩

নারায়ণগঞ্জের মাসদাইরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ১৩

বুধবার, ০৬ মে ২০২৬
নারায়ণগঞ্জে খোরশেদের ‘ফ্রি অ্যাম্বুলেন্স সেবা’ শুরু: শহরবাসীর জন্য বড় স্বস্তি

নারায়ণগঞ্জে খোরশেদের ‘ফ্রি অ্যাম্বুলেন্স সেবা’ শুরু: শহরবাসীর জন্য বড় স্বস্তি

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
নারায়ণগঞ্জ সদরে র‍্যাব-১১ এর অভিযান: অনলাইন জুয়ার এজেন্টসহ ২ জন আটক

নারায়ণগঞ্জ সদরে র‍্যাব-১১ এর অভিযান: অনলাইন জুয়ার এজেন্টসহ ২ জন আটক

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
মর্গ্যান গার্লস স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন এমপি কন্যা অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন

মর্গ্যান গার্লস স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন এমপি কন্যা অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন

সোমবার, ০৪ মে ২০২৬