নগরের বাইরে
সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ী গ্রেফতার, হেরোইন ও ইয়াবা উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) ও বুধবার (৬ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন: ১. মো. মুনসুরুল আজম রাসেল (২৮), পিতা- মৃত মশিউল আজম (মিজমিজি বাতেনপাড়া)।
২. মো. আমজাদ হোসেন (৩০), পিতা- আব্দুল আলী (মিজমিজি বাতেনপাড়া)।
৩. নাজিম উদ্দিন (৫৫), পিতা- মৃত রহম আলী (গোদনাইল ভূইয়াপাড়া)।
৪. মো. ইকবাল হোসেন (৪০), পিতা- মো. বিল্লাল হোসেন বয়াতী (গোদনাইল সৈয়দপাড়া)।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে গোদনাইল সৈয়দপাড়া এলাকার মানিকের অটো গ্যারেজের সামনে থেকে প্রথম অভিযান শুরু হয়। পরবর্তীতে রাত ১১টা ২০ মিনিটে কদমতলীস্থ এম ডব্লিউ স্কুল এন্ড কলেজ এলাকা এবং বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটে ১০নং ওয়ার্ডের চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ বুধবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।