শুক্রবার, ০৮ মে ২০২৬ | Friday, 08 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
তোলারাম কলেজকে ‘জাতীয়তাবাদী’ বানানোর অপচেষ্টা চলছে: জাতীয় ছাত্রশক্তির হুঁশিয়ারি তোলারাম কলেজে নবীনবরণ নাকি রাজনৈতিক প্রোগ্রাম? সমালোচনায় জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান: ৭ দালালকে কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জে হেফাজতের নতুন কমিটি গঠনের ঘোষণা মাওলানা আব্দুল আউয়ালের আলীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান পড়ে ৪ শিক্ষার্থী আহত রূপগঞ্জে পুলিশি অভিযানে আসামি ছিনতাই ও হামলা: ১৩ জন গ্রেপ্তার বন্দরে ইজিপিপি প্রকল্পের আওতায় কুড়িপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা নারায়ণগঞ্জের মাসদাইরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ১৩ সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ী গ্রেফতার, হেরোইন ও ইয়াবা উদ্ধার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জে হেফাজতের নতুন কমিটি গঠনের ঘোষণা মাওলানা আব্দুল আউয়ালের
মহানগর

নারায়ণগঞ্জে হেফাজতের নতুন কমিটি গঠনের ঘোষণা মাওলানা আব্দুল আউয়ালের

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং সংগঠনকে পুনরায় শক্তিশালী করতে নতুন কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল। বিতর্কিত ও শৃঙ্খলা ভঙ্গকারীদের বাদ দিয়ে দ্রুততম সময়ের মধ্যে এই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৬ মে) বিকেলে শহরের ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর এবং ৬ মে নারায়ণগঞ্জের মাদানীনগরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মহানগর উলামা পরিষদ এই সভার আয়োজন করে।

মাওলানা আব্দুল আউয়াল বলেন, “যারা হেফাজতের সাথে ধৃষ্টতা ও বেয়াদবি করেছে, তাদের মাইনাস করে বাকিদের নিয়ে একটি সুন্দর ও মজবুত কমিটি গঠন করা হবে। ইনশাআল্লাহ, খুব অল্প সময়ের মধ্যে নারায়ণগঞ্জে হেফাজত আগের রূপে ফিরবে।”

তিনি আরও জানান, জেলার পাঁচ থানার সকল ওলামায়ে কেরামকে নিয়ে সভা করা হবে এবং তাদের মতামতের ভিত্তিতেই নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, শৃঙ্খলা বিরোধী কারো সাথে তিনি কাজ করবেন না।
​বিচারের দাবি: সভায় ২০১৩ সালের ৫ ও ৬ মে সংঘটিত ঘটনার বিচার এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

মহানগর উলামা পরিষদের সভাপতি মাওলানা মামুন ফেরদৌসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন:
​মাওলানা আব্দুল কাদির (কেন্দ্রীয় নায়েবে আমীর)
​মুফতি বশীরুল্লাহ (কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক)
​মুফতি জাকির হুসাইন কাসেমী (সেক্রেটারি, নারায়ণগঞ্জ উলামা পরিষদ)
​মুফতি মাহমুদুল হাসান কাসেমী (মহানগর সেক্রেটারি)
​মাওলানা নোমান সিদ্দিকী, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা নুর হুসাইন নূরানীসহ স্থানীয় ওলামায়ে কেরাম।
​অনুষ্ঠান শেষে ৫ মে ও ৬ মে'র ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

তোলারাম কলেজকে ‘জাতীয়তাবাদী’ বানানোর অপচেষ্টা চলছে: জাতীয় ছাত্রশক্তির হুঁশিয়ারি

তোলারাম কলেজকে ‘জাতীয়তাবাদী’ বানানোর অপচেষ্টা চলছে: জাতীয় ছাত্রশক্তির হুঁশিয়ারি

শুক্রবার, ০৮ মে ২০২৬
তোলারাম কলেজে নবীনবরণ নাকি রাজনৈতিক প্রোগ্রাম? সমালোচনায় জাতীয় ছাত্রশক্তি

তোলারাম কলেজে নবীনবরণ নাকি রাজনৈতিক প্রোগ্রাম? সমালোচনায় জাতীয় ছাত্রশক্তি

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
নারায়ণগঞ্জের মাসদাইরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ১৩

নারায়ণগঞ্জের মাসদাইরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ১৩

বুধবার, ০৬ মে ২০২৬
নারায়ণগঞ্জে খোরশেদের ‘ফ্রি অ্যাম্বুলেন্স সেবা’ শুরু: শহরবাসীর জন্য বড় স্বস্তি

নারায়ণগঞ্জে খোরশেদের ‘ফ্রি অ্যাম্বুলেন্স সেবা’ শুরু: শহরবাসীর জন্য বড় স্বস্তি

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
নারায়ণগঞ্জ সদরে র‍্যাব-১১ এর অভিযান: অনলাইন জুয়ার এজেন্টসহ ২ জন আটক

নারায়ণগঞ্জ সদরে র‍্যাব-১১ এর অভিযান: অনলাইন জুয়ার এজেন্টসহ ২ জন আটক

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
মর্গ্যান গার্লস স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন এমপি কন্যা অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন

মর্গ্যান গার্লস স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন এমপি কন্যা অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন

সোমবার, ০৪ মে ২০২৬