শুক্রবার, ০৮ মে ২০২৬ | Friday, 08 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
তোলারাম কলেজকে ‘জাতীয়তাবাদী’ বানানোর অপচেষ্টা চলছে: জাতীয় ছাত্রশক্তির হুঁশিয়ারি তোলারাম কলেজে নবীনবরণ নাকি রাজনৈতিক প্রোগ্রাম? সমালোচনায় জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান: ৭ দালালকে কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জে হেফাজতের নতুন কমিটি গঠনের ঘোষণা মাওলানা আব্দুল আউয়ালের আলীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান পড়ে ৪ শিক্ষার্থী আহত রূপগঞ্জে পুলিশি অভিযানে আসামি ছিনতাই ও হামলা: ১৩ জন গ্রেপ্তার বন্দরে ইজিপিপি প্রকল্পের আওতায় কুড়িপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা নারায়ণগঞ্জের মাসদাইরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ১৩ সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ী গ্রেফতার, হেরোইন ও ইয়াবা উদ্ধার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
তোলারাম কলেজে নবীনবরণ নাকি রাজনৈতিক প্রোগ্রাম? সমালোচনায় জাতীয় ছাত্রশক্তি
মহানগর

তোলারাম কলেজে নবীনবরণ নাকি রাজনৈতিক প্রোগ্রাম? সমালোচনায় জাতীয় ছাত্রশক্তি

শেয়ার করুন:
সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত, শিক্ষাবান্ধব ও দলনিরপেক্ষ হওয়া উচিত হলেও নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সাম্প্রতিক আয়োজনে তার উল্টো চিত্র দেখা গেছে বলে অভিযোগ তুলেছে জাতীয় ছাত্রশক্তি।

কলেজের নবীনবরণ অনুষ্ঠানের ব্যানার ও অতিথি তালিকায় একপাক্ষিক রাজনৈতিক ব্যক্তিদের প্রাধান্য থাকায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সরকারি তোলারাম কলেজের সাম্প্রতিক নবীনবরণ অনুষ্ঠানে অতিথি তালিকায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের একপাক্ষিক প্রাধান্য লক্ষ্য করা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মতো জায়গায় এ ধরনের দলীয় আধিপত্য অনাকাঙ্ক্ষিত এবং এটি কলেজের স্বাভাবিক শিক্ষার পরিবেশকে ব্যাহত করতে পারে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানগুলোতে সব সময় একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ ও ভিন্নমতের প্রতি সম্মান থাকা জরুরি। কিন্তু ব্যানার জুড়ে রাজনৈতিক নেতাদের নাম ও পদবীর আধিক্য দেখে মনে হচ্ছে এটি কলেজের অনুষ্ঠান নয়, বরং কোনো রাজনৈতিক সমাবেশ। দলীয় প্রভাব বা রাজনৈতিক পক্ষপাতিত্ব শিক্ষাঙ্গনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে।

জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান এ প্রসঙ্গে বলেন, “একটি সরকারি কলেজের আয়োজনে এমন দলীয় রঙের প্রাধান্য অত্যন্ত দুঃখজনক। নবীনবরণ হলো নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার উৎসব, কোনো রাজনৈতিক শক্তি প্রদর্শনের জায়গা নয়। আমরা আশা করি, ভবিষ্যতে কর্তৃপক্ষ এ ধরনের অনুষ্ঠানে ভারসাম্য, শালীনতা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আরও দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালন করবে।”
​সাধারণ শিক্ষার্থীদের বরাত দিয়ে সংগঠনটি 

জানায়, সরকারি প্রতিষ্ঠানের আয়োজনে কোনো বিশেষ দলের নেতাদের 'প্রধান অতিথি' বা 'প্রধান বক্তা' হিসেবে দীর্ঘ তালিকা রাখা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য ও নিরপেক্ষ ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে। ভবিষ্যতে এ ধরনের দলীয় প্রভাবমুক্ত অনুষ্ঠান আয়োজনের দাবি জানিয়েছে তারা।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

তোলারাম কলেজকে ‘জাতীয়তাবাদী’ বানানোর অপচেষ্টা চলছে: জাতীয় ছাত্রশক্তির হুঁশিয়ারি

তোলারাম কলেজকে ‘জাতীয়তাবাদী’ বানানোর অপচেষ্টা চলছে: জাতীয় ছাত্রশক্তির হুঁশিয়ারি

শুক্রবার, ০৮ মে ২০২৬
নারায়ণগঞ্জে হেফাজতের নতুন কমিটি গঠনের ঘোষণা মাওলানা আব্দুল আউয়ালের

নারায়ণগঞ্জে হেফাজতের নতুন কমিটি গঠনের ঘোষণা মাওলানা আব্দুল আউয়ালের

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
নারায়ণগঞ্জের মাসদাইরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ১৩

নারায়ণগঞ্জের মাসদাইরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ১৩

বুধবার, ০৬ মে ২০২৬
নারায়ণগঞ্জে খোরশেদের ‘ফ্রি অ্যাম্বুলেন্স সেবা’ শুরু: শহরবাসীর জন্য বড় স্বস্তি

নারায়ণগঞ্জে খোরশেদের ‘ফ্রি অ্যাম্বুলেন্স সেবা’ শুরু: শহরবাসীর জন্য বড় স্বস্তি

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
নারায়ণগঞ্জ সদরে র‍্যাব-১১ এর অভিযান: অনলাইন জুয়ার এজেন্টসহ ২ জন আটক

নারায়ণগঞ্জ সদরে র‍্যাব-১১ এর অভিযান: অনলাইন জুয়ার এজেন্টসহ ২ জন আটক

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
মর্গ্যান গার্লস স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন এমপি কন্যা অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন

মর্গ্যান গার্লস স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন এমপি কন্যা অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন

সোমবার, ০৪ মে ২০২৬