শুক্রবার, ০৮ মে ২০২৬ | Friday, 08 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
তোলারাম কলেজকে ‘জাতীয়তাবাদী’ বানানোর অপচেষ্টা চলছে: জাতীয় ছাত্রশক্তির হুঁশিয়ারি তোলারাম কলেজে নবীনবরণ নাকি রাজনৈতিক প্রোগ্রাম? সমালোচনায় জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান: ৭ দালালকে কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জে হেফাজতের নতুন কমিটি গঠনের ঘোষণা মাওলানা আব্দুল আউয়ালের আলীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান পড়ে ৪ শিক্ষার্থী আহত রূপগঞ্জে পুলিশি অভিযানে আসামি ছিনতাই ও হামলা: ১৩ জন গ্রেপ্তার বন্দরে ইজিপিপি প্রকল্পের আওতায় কুড়িপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা নারায়ণগঞ্জের মাসদাইরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ১৩ সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ী গ্রেফতার, হেরোইন ও ইয়াবা উদ্ধার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান: ৭ দালালকে কারাদণ্ড ও জরিমানা
নগরের বাইরে

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান: ৭ দালালকে কারাদণ্ড ও জরিমানা

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে সাতজন দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে পরিচালিত এই অভিযানে আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। পাসপোর্ট সেবা প্রত্যাশীদের দীর্ঘদিনের অভিযোগ ও দালালের দৌরাত্ম্য বন্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। অভিযানে র‍্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র‍্যাব ও জেলা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

​আটক ও সাজাপ্রাপ্তরা:
আটককৃত দালালরা হলেন—বিল্লাল (৩১), আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫) ও তানভীর মাহতাব (৩৩)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ জানান, আটককৃত সাতজনের মধ্যে চারজনকে ১০ দিন এবং তিনজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়।

​অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জানান, সাধারণ মানুষ যাতে কোনো প্রকার হয়রানি ছাড়া পাসপোর্ট সেবা পেতে পারে, তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরণের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

আলীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান পড়ে ৪ শিক্ষার্থী আহত

আলীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান পড়ে ৪ শিক্ষার্থী আহত

বুধবার, ০৬ মে ২০২৬
রূপগঞ্জে পুলিশি অভিযানে আসামি ছিনতাই ও হামলা: ১৩ জন গ্রেপ্তার

রূপগঞ্জে পুলিশি অভিযানে আসামি ছিনতাই ও হামলা: ১৩ জন গ্রেপ্তার

বুধবার, ০৬ মে ২০২৬
বন্দরে ইজিপিপি প্রকল্পের আওতায় কুড়িপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

বন্দরে ইজিপিপি প্রকল্পের আওতায় কুড়িপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

বুধবার, ০৬ মে ২০২৬
সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

বুধবার, ০৬ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ী গ্রেফতার, হেরোইন ও ইয়াবা উদ্ধার

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ী গ্রেফতার, হেরোইন ও ইয়াবা উদ্ধার

বুধবার, ০৬ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ছিনতাই

সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ছিনতাই

মঙ্গলবার, ০৫ মে ২০২৬