বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | Thursday, 30 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিদ্ধিরগঞ্জে জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড গুলি উদ্ধার নারায়ণগঞ্জে হকারদের বিক্ষোভের পরপরই প্রশাসনের উচ্ছেদ অভিযান নির্বাচনে পরাজয় হয়ে ফেইসবুকে অপপ্রচারঃ চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের ক্ষোভ ​"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" স্লোগানে নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করল র‍্যাব-১১ দখল-দূষণমুক্ত খাল ফিরিয়ে আনতে আড়াইহাজারে খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আজাদ নারায়ণগঞ্জে আকিজ সিমেন্টের ২০ বস্তা সিমেন্ট ও চাকা চুরির ঘটনায় চালক গ্রেপ্তার আড়াইহাজারে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন রূপগঞ্জে মোটরসাইকেলসহ ছিনতাইকারী গ্রেফতার, পলাতক ২
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
সিদ্ধিরগঞ্জে জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড গুলি উদ্ধার
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড গুলি উদ্ধার

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১।

বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে আটি ওয়াপদা কলোনি সংলগ্ন পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

​র‍্যাব সূত্রে জানা গেছে, বুধবার রাতে র‍্যাব-১১, সিপিএসসি-এর একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ এলাকায় টহল ডিউটি করার সময় গোপন সংবাদ পায় যে, আটি ওয়াপদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের দেয়ালের পাশে একটি সন্দেহজনক লাল রঙের শপিং ব্যাগ পড়ে আছে।

​সংবাদ পেয়ে র‍্যাবের টহল টিম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানায় এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ব্যাগটি উদ্ধার করে। পরবর্তীতে ব্যাগটি খুলে তার ভেতর থেকে ১১ রাউন্ড শর্টগানের কার্তুজ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, এই গুলিগুলো গত জুলাই গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট করা হয়েছিল।

​র‍্যাব-১১ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

দখল-দূষণমুক্ত খাল ফিরিয়ে আনতে আড়াইহাজারে খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আজাদ

দখল-দূষণমুক্ত খাল ফিরিয়ে আনতে আড়াইহাজারে খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আজাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে আকিজ সিমেন্টের ২০ বস্তা সিমেন্ট ও চাকা চুরির ঘটনায় চালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে আকিজ সিমেন্টের ২০ বস্তা সিমেন্ট ও চাকা চুরির ঘটনায় চালক গ্রেপ্তার

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
আড়াইহাজারে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

আড়াইহাজারে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে মোটরসাইকেলসহ ছিনতাইকারী গ্রেফতার, পলাতক ২

রূপগঞ্জে মোটরসাইকেলসহ ছিনতাইকারী গ্রেফতার, পলাতক ২

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
আড়াইহাজারে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির

আড়াইহাজারে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জের বন্দরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামি ইউসুফ র‍্যাবের হাতে গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামি ইউসুফ র‍্যাবের হাতে গ্রেফতার

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬