বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | Wednesday, 29 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নির্বাচনে পরাজয় হয়ে ফেইসবুকে অপপ্রচারঃ চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের ক্ষোভ ​"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" স্লোগানে নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করল র‍্যাব-১১ দখল-দূষণমুক্ত খাল ফিরিয়ে আনতে আড়াইহাজারে খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আজাদ নারায়ণগঞ্জে আকিজ সিমেন্টের ২০ বস্তা সিমেন্ট ও চাকা চুরির ঘটনায় চালক গ্রেপ্তার আড়াইহাজারে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন রূপগঞ্জে মোটরসাইকেলসহ ছিনতাইকারী গ্রেফতার, পলাতক ২ আড়াইহাজারে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জের বন্দরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামি ইউসুফ র‍্যাবের হাতে গ্রেফতার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
নারায়ণগঞ্জে আকিজ সিমেন্টের ২০ বস্তা সিমেন্ট ও চাকা চুরির ঘটনায় চালক গ্রেপ্তার
নগরের বাইরে

নারায়ণগঞ্জে আকিজ সিমেন্টের ২০ বস্তা সিমেন্ট ও চাকা চুরির ঘটনায় চালক গ্রেপ্তার

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের বন্দরে আকিজ সিমেন্ট কোম্পানির ২০ বস্তা সিমেন্ট ও ট্রাকের দুটি নতুন চাকা চুরির অভিযোগে ফিরোজ মাহমুদ (৩৬) নামে এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বন্দর থানার নবীগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​গ্রেপ্তার ফিরোজ মাহমুদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হারদি আলমডাঙ্গা এলাকার বিল্লাল মন্ডল মিয়ার ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল এলাকায় আকিজ সিমেন্ট কোম্পানিতে ট্রাক চালক হিসেবে কর্মরত ছিলেন।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে ফিরোজ মাহমুদ ‘ঢাকা মেট্রো-উ ১৪-২৬৭৯’ নম্বর ট্রাকযোগে ২৭০ বস্তা সিমেন্ট (যার বাজারমূল্য ১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা) নিয়ে লক্ষ্মীপুরের এক ডিলারের উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি ২৫০ বস্তা সিমেন্ট সঠিকভাবে বুঝিয়ে দিয়ে বাকি ২০ বস্তা সিমেন্ট (মূল্য ১০ হাজার টাকা) এবং ট্রাকের দুটি নতুন চাকা (মূল্য ৭০ হাজার টাকা) গোপনে বিক্রি করে আত্মসাৎ করেন।

​এ ঘটনায় আকিজ সিমেন্ট কোম্পানির লজিস্টিক অফিসার ওয়াজেদুর রহমান বাদী হয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার চালককে একমাত্র আসামি করা হয়েছে।

​বন্দর থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

দখল-দূষণমুক্ত খাল ফিরিয়ে আনতে আড়াইহাজারে খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আজাদ

দখল-দূষণমুক্ত খাল ফিরিয়ে আনতে আড়াইহাজারে খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আজাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
আড়াইহাজারে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

আড়াইহাজারে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে মোটরসাইকেলসহ ছিনতাইকারী গ্রেফতার, পলাতক ২

রূপগঞ্জে মোটরসাইকেলসহ ছিনতাইকারী গ্রেফতার, পলাতক ২

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
আড়াইহাজারে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির

আড়াইহাজারে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জের বন্দরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামি ইউসুফ র‍্যাবের হাতে গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামি ইউসুফ র‍্যাবের হাতে গ্রেফতার

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুরসহ নতুন এলাকা: সংসদে প্রশ্নের জবাব

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুরসহ নতুন এলাকা: সংসদে প্রশ্নের জবাব

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬