বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | Wednesday, 29 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নির্বাচনে পরাজয় হয়ে ফেইসবুকে অপপ্রচারঃ চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের ক্ষোভ ​"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" স্লোগানে নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করল র‍্যাব-১১ দখল-দূষণমুক্ত খাল ফিরিয়ে আনতে আড়াইহাজারে খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আজাদ নারায়ণগঞ্জে আকিজ সিমেন্টের ২০ বস্তা সিমেন্ট ও চাকা চুরির ঘটনায় চালক গ্রেপ্তার আড়াইহাজারে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন রূপগঞ্জে মোটরসাইকেলসহ ছিনতাইকারী গ্রেফতার, পলাতক ২ আড়াইহাজারে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জের বন্দরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামি ইউসুফ র‍্যাবের হাতে গ্রেফতার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
রূপগঞ্জে মোটরসাইকেলসহ ছিনতাইকারী গ্রেফতার, পলাতক ২
নগরের বাইরে

রূপগঞ্জে মোটরসাইকেলসহ ছিনতাইকারী গ্রেফতার, পলাতক ২

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ রিফাত (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৫ এপ্রিল, শনিবার দিবাগত রাতে রূপগঞ্জ থানার পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে।

​গ্রেফতারকৃত রিফাত রূপগঞ্জ থানাধীন দক্ষিণবাগ এলাকার মোবারক ভূইয়ার ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এ এইচ এম সালাউদ্দিন-এর তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল ওই রাতে কাঞ্চন ব্রিজের ঢাকামুখী ঢালে বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে সন্দেহভাজন ছিনতাইকারী রিফাতকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ল-৫৯৯৩২৬) জব্দ করা হয়।

​এ বিষয়ে রূপগঞ্জ থানার এসআই (নিঃ) হারুনুর রশিদ জানান, ঘটনার সময় অভিযুক্ত রিফাতকে গ্রেফতার করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়। পলাতকদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

​তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিসহ পলাতক ২ জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে রিফাতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​রূপগঞ্জ থানা পুলিশ তথা নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকল্পে এবং যে কোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

দখল-দূষণমুক্ত খাল ফিরিয়ে আনতে আড়াইহাজারে খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আজাদ

দখল-দূষণমুক্ত খাল ফিরিয়ে আনতে আড়াইহাজারে খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আজাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে আকিজ সিমেন্টের ২০ বস্তা সিমেন্ট ও চাকা চুরির ঘটনায় চালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে আকিজ সিমেন্টের ২০ বস্তা সিমেন্ট ও চাকা চুরির ঘটনায় চালক গ্রেপ্তার

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
আড়াইহাজারে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

আড়াইহাজারে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
আড়াইহাজারে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির

আড়াইহাজারে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জের বন্দরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামি ইউসুফ র‍্যাবের হাতে গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামি ইউসুফ র‍্যাবের হাতে গ্রেফতার

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুরসহ নতুন এলাকা: সংসদে প্রশ্নের জবাব

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুরসহ নতুন এলাকা: সংসদে প্রশ্নের জবাব

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬