বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | Wednesday, 29 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নির্বাচনে পরাজয় হয়ে ফেইসবুকে অপপ্রচারঃ চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের ক্ষোভ ​"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" স্লোগানে নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করল র‍্যাব-১১ দখল-দূষণমুক্ত খাল ফিরিয়ে আনতে আড়াইহাজারে খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আজাদ নারায়ণগঞ্জে আকিজ সিমেন্টের ২০ বস্তা সিমেন্ট ও চাকা চুরির ঘটনায় চালক গ্রেপ্তার আড়াইহাজারে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন রূপগঞ্জে মোটরসাইকেলসহ ছিনতাইকারী গ্রেফতার, পলাতক ২ আড়াইহাজারে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জের বন্দরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামি ইউসুফ র‍্যাবের হাতে গ্রেফতার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
দখল-দূষণমুক্ত খাল ফিরিয়ে আনতে আড়াইহাজারে খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আজাদ
নগরের বাইরে

দখল-দূষণমুক্ত খাল ফিরিয়ে আনতে আড়াইহাজারে খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আজাদ

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দখল ও দূষণে ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনরায় সচল করতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ নজরুল ইসলাম আজাদ।

​পরিবেশ রক্ষা ও জনগণের দুর্ভোগ লাঘবের প্রতিশ্রুতি দিয়ে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, “আড়াইহাজারের নষ্ট হয়ে যাওয়া খালগুলো খনন করে আমরা পূর্বের রূপে ফিরিয়ে আনব। এর ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে, কৃষিকাজের সেচ সুবিধা বাড়বে এবং প্রাকৃতিক মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। এটি পরিবেশের জন্যও একটি ইতিবাচক পদক্ষেপ।”

​তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ জেলায় খাল খনন কর্মসূচির প্রথম ধাপের উদ্বোধন আড়াইহাজার দিয়েই শুরু হলো। আমি আপনাদের সংসদ সদস্য হিসেবে আছি, আপনাদের কল্যাণ ও সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি আড়াইহাজারের মানুষের ভালোবাসা ও আন্তরিকতাকে পুঁজি করে সামনে এগিয়ে যেতে চাই।”

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

​বিএনপির এই সংসদ সদস্য খাল খনন কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘ভাতে মাছে বাঙালি’ স্লোগান দিয়ে এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বিএনপি ঘোষিত ৩১ দফার অংশ হিসেবেই আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করছি। আমাদের লক্ষ্য—খাল খননের মাধ্যমে নদী-নালা ও হাওড়-বাওড়ের প্রাকৃতিক মাছের প্রাপ্যতা ফিরিয়ে আনা এবং কৃষিবান্ধব পরিবেশ নিশ্চিত করা।”

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

​স্থানীয় এলাকাবাসী মনে করছেন, এই উদ্যোগটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে আড়াইহাজার উপজেলার কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং বর্ষাকালে দীর্ঘদিনের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে আকিজ সিমেন্টের ২০ বস্তা সিমেন্ট ও চাকা চুরির ঘটনায় চালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে আকিজ সিমেন্টের ২০ বস্তা সিমেন্ট ও চাকা চুরির ঘটনায় চালক গ্রেপ্তার

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
আড়াইহাজারে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

আড়াইহাজারে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে মোটরসাইকেলসহ ছিনতাইকারী গ্রেফতার, পলাতক ২

রূপগঞ্জে মোটরসাইকেলসহ ছিনতাইকারী গ্রেফতার, পলাতক ২

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
আড়াইহাজারে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির

আড়াইহাজারে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জের বন্দরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামি ইউসুফ র‍্যাবের হাতে গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামি ইউসুফ র‍্যাবের হাতে গ্রেফতার

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুরসহ নতুন এলাকা: সংসদে প্রশ্নের জবাব

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুরসহ নতুন এলাকা: সংসদে প্রশ্নের জবাব

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬