বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | Thursday, 30 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিদ্ধিরগঞ্জে জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড গুলি উদ্ধার নারায়ণগঞ্জে হকারদের বিক্ষোভের পরপরই প্রশাসনের উচ্ছেদ অভিযান নির্বাচনে পরাজয় হয়ে ফেইসবুকে অপপ্রচারঃ চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের ক্ষোভ ​"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" স্লোগানে নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করল র‍্যাব-১১ দখল-দূষণমুক্ত খাল ফিরিয়ে আনতে আড়াইহাজারে খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আজাদ নারায়ণগঞ্জে আকিজ সিমেন্টের ২০ বস্তা সিমেন্ট ও চাকা চুরির ঘটনায় চালক গ্রেপ্তার আড়াইহাজারে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন রূপগঞ্জে মোটরসাইকেলসহ ছিনতাইকারী গ্রেফতার, পলাতক ২
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জে হকারদের বিক্ষোভের পরপরই প্রশাসনের উচ্ছেদ অভিযান
মহানগর

নারায়ণগঞ্জে হকারদের বিক্ষোভের পরপরই প্রশাসনের উচ্ছেদ অভিযান

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ শহরে হকার পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কয়েক ঘণ্টার মধ্যেই কঠোর অবস্থানে নেমেছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন (নাসিক)। 

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই যৌথ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নাসিকের উচ্ছেদ টিম শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়ক ও শহীদ সোহরাওয়ার্দী সড়কে এই অভিযান চালায়। বিশেষ করে কালিরবাজার মোড়, নারায়ণগঞ্জ হাই স্কুলের সামনের এলাকা এবং ফ্রেন্ডস মার্কেটের সামনে গড়ে ওঠা অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফ ইশতিয়াক জানান, শহরকে যানজটমুক্ত এবং সাধারণ মানুষের চলাচলের উপযোগী করতে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, "ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে এবং স্থায়ী কিছু দোকানকে মালামাল সরিয়ে নেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে।"
​জনস্বার্থে এই ধরণের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, এই অভিযানের কিছুক্ষণ আগেই হকাররা তাদের পুনর্বাসনের দাবিতে শহরে একটি বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেই কর্মসূচি শেষ হতে না হতেই প্রশাসনের এই ঝটিকা অভিযানে ফুটপাত অনেকটা হকারমুক্ত হয়ে পড়ে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
​"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" স্লোগানে নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী

​"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" স্লোগানে নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
আসন্ন জাতীয় বাজেটে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব নীতিমালার ওপর গুরুত্বারোপ করলেন গোলাম সারওয়ার সাঈদ

আসন্ন জাতীয় বাজেটে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব নীতিমালার ওপর গুরুত্বারোপ করলেন গোলাম সারওয়ার সাঈদ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
পাঁচ মামলায় আইভীর জামিন: আপিল বিভাগের আদেশ ৩ মে

পাঁচ মামলায় আইভীর জামিন: আপিল বিভাগের আদেশ ৩ মে

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
​‘জেল খাটার অভিজ্ঞতা’ দেখার নেশায় ১১ বছরের শিশুকে নৃশংসভাবে হত্যা: ৬ কিশোর গ্রেফতার

​‘জেল খাটার অভিজ্ঞতা’ দেখার নেশায় ১১ বছরের শিশুকে নৃশংসভাবে হত্যা: ৬ কিশোর গ্রেফতার

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬