বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | Wednesday, 29 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নির্বাচনে পরাজয় হয়ে ফেইসবুকে অপপ্রচারঃ চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের ক্ষোভ ​"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" স্লোগানে নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করল র‍্যাব-১১ দখল-দূষণমুক্ত খাল ফিরিয়ে আনতে আড়াইহাজারে খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আজাদ নারায়ণগঞ্জে আকিজ সিমেন্টের ২০ বস্তা সিমেন্ট ও চাকা চুরির ঘটনায় চালক গ্রেপ্তার আড়াইহাজারে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন রূপগঞ্জে মোটরসাইকেলসহ ছিনতাইকারী গ্রেফতার, পলাতক ২ আড়াইহাজারে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জের বন্দরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামি ইউসুফ র‍্যাবের হাতে গ্রেফতার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. বাণিজ্য
নির্বাচনে পরাজয় হয়ে ফেইসবুকে অপপ্রচারঃ চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের ক্ষোভ
বাণিজ্য

নির্বাচনে পরাজয় হয়ে ফেইসবুকে অপপ্রচারঃ চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের ক্ষোভ

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ ভয়েস// নিজস্ব প্রতিবেদক:

ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সংবাদ সম্মেলন


স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচন পরবর্তী সময়ে একটি অনলাইন পোর্টালের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ নামক একটি অনলাইন পোর্টালের বিরুদ্ধে চাঁদাবাজির ভিত্তিহীন অভিযোগ ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও বিএনপি নেতা মোঃ মাসুম প্রধান বলেন, "বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৪ বছর নানা টালবাহানা শেষে গত ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অত্যন্ত আনন্দঘন পরিবেশে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্যবসায়ী ভাইয়েরা আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি ব্যবসায়ীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি, যা বর্তমানে দৃশ্যমান।"

রাজনৈতিক পরিচয় ও ব্যবসার স্বচ্ছতা নিয়ে তিনি বলেন, "আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সাধারণ কর্মী। দলের আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে মানুষের সেবা ও রাজনীতি করছি। রাজনীতির পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য আমি সৎভাবে ব্যবসা করি। কিন্তু একটি মহল নোংরা রাজনীতি ও প্রতিপক্ষ হিসেবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য 'সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ' নামের একটি ফেসবুক পেজ ও ফেক আইডি থেকে চাঁদাবাজির মিথ্যা প্রপাগাণ্ডা চালাচ্ছে।"

তিনি আরও বলেন, "গার্মেন্টসের জুট ব্যবসার বিষয়ে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি একজন ব্যবসায়ী হিসেবে বৈধভাবে মালামাল ক্রয়-বিক্রয় করি। আমার নামে কোনো ভাউচার বা জোরপূর্বক অর্থ আদায়ের কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমি বিশ্বাস করি, সাংবাদিকতা জাতির বিবেক। তাই কোনো ভিত্তিহীন সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানের জন্য আমি সংশ্লিষ্ট সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ জানাচ্ছি।"

সংবাদ সম্মেলনে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সুমন প্রধান বলেন, "নির্বাচনের জয়-পরাজয় থাকবেই, কিন্তু নির্বাচনের পর এমন মিথ্যা অপপ্রচার অত্যন্ত দুঃখজনক। আমরা এই ফেক আইডির নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"

এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম রাসেল বলেন, "মিথ্যা নিউজের মাধ্যমে ব্যবসায়িক পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রকৃত সাংবাদিকদের আহ্বান জানাবো, কারো প্ররোচনায় মিথ্যা তথ্য দিয়ে সম্মানহানি করবেন না।"

পরিশেষে সভাপতি মোঃ মাসুম প্রধান বলেন, তিনি আইনগতভাবে এ ধরনের মানহানিকর অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

চেম্বারের ইফতারে দিপু ভূঁইয়ার অভূতপূর্ব মিলনমেলা

চেম্বারের ইফতারে দিপু ভূঁইয়ার অভূতপূর্ব মিলনমেলা

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
বাংলাদেশ থেকে মুরগি ও ডিম আমদানী করবে না সৌদি আরব

বাংলাদেশ থেকে মুরগি ও ডিম আমদানী করবে না সৌদি আরব

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে জমে উঠেছে ইফতারের বাজার: ঐতিহ্যে ও স্বাদে সরগরম চারপাশ

নারায়ণগঞ্জে জমে উঠেছে ইফতারের বাজার: ঐতিহ্যে ও স্বাদে সরগরম চারপাশ

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে লেবুর হালি ২৪০ টাকা: দিশেহারা ক্রেতা, জরুরি মনিটরিংয়ের দাবি

নারায়ণগঞ্জে লেবুর হালি ২৪০ টাকা: দিশেহারা ক্রেতা, জরুরি মনিটরিংয়ের দাবি

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
এলপিজি সংকট দূর করতে আমদানির অনুমতি পেল বিপিসি

এলপিজি সংকট দূর করতে আমদানির অনুমতি পেল বিপিসি

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
নতুন পালপাড়া সমীর কর মার্কেটে অগ্নিকাণ্ড: ৩৫ দোকান ক্ষতিগ্রস্ত।

নতুন পালপাড়া সমীর কর মার্কেটে অগ্নিকাণ্ড: ৩৫ দোকান ক্ষতিগ্রস্ত।

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫