শনিবার, ১৩ জুন ২০২৬ | Saturday, 13 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সোনারগাঁয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ ২ জন গ্রেফতার সরকার ব্যবসায়ীদের সহযোগিতা না করে দিন দিন ট্যাক্স বাড়াচ্ছে: গোলাম সারোয়ার সাইদ দেশীয় ফলের সঙ্গে শিশুদের পরিচয় করাতে স্টাডি কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে ব্যতিক্রমী ফল উৎসব সোনারগাঁওয়ে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও জেলা প্রশাসক সোনারগাঁওয়ে ২২ মামলার আসামিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার গোলাকান্দাইলে পুলিশ-র‌্যাবের যৌথ চিরুনি অভিযান: ১৪ বোতল স্কার্ফসহ গ্রেফতার ৯ প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: দেওভোগ সিটি পার্কে নাসিকের উদ্যোগে চারা রোপণ, উপস্থিত প্রশাসক সাখাওয়াত হোসেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ১৫০ বছর: ‘সতীর্থ-০১’ এর রজতজয়ন্তী ও গুরুবন্দনা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) প্রথম চেয়ারম্যান হলেন মাশুকুল ইসলাম রাজীব অচিরেই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হবে কুতুবপুর: এমপি আব্দুল্লাহ আল আমিন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. অপরাধ
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করল র‍্যাব-১১
অপরাধ

সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করল র‍্যাব-১১

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের আরপিও অবদা কলোনি এলাকা থেকে এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

​র‍্যাব-১১ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল জানায়, রাত্রীকালীন টহল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, সিদ্ধিরগঞ্জ থানাধীন আরপিও অবদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশ পথের দেয়ালের পাশে ঝোপঝাড়ের মধ্যে অস্ত্রসদৃশ একটি বস্তু পড়ে আছে।

​তথ্য পাওয়ার পর র‍্যাবের টহল টিম তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে যথাযথ নিয়মে তল্লাশি চালানো হলে কসটেপে মোড়ানো অবস্থায় একটি ৭.৬২ মিমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল ও ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়। জব্দতালিকা মূলে এগুলো উদ্ধার করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

​র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠার পর থেকেই র‍্যাব সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছে।

গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক আভিযানিক কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে র‍্যাব বদ্ধপরিকর। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাব-১১ এর এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ফতুল্লায় ব্যবসা দখলচেষ্টা ও হামলার অভিযোগ, আহত ১

ফতুল্লায় ব্যবসা দখলচেষ্টা ও হামলার অভিযোগ, আহত ১

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জিমখানা লেক থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জিমখানা লেক থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল!

আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল!

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
রাস্তায় পড়ে ছিলো বিদেশী পিস্তল, আতঙ্কে কুতুবপুরবাসী! জনমনে কৌতূহল পিস্তলটির আসল মালিক কে?

রাস্তায় পড়ে ছিলো বিদেশী পিস্তল, আতঙ্কে কুতুবপুরবাসী! জনমনে কৌতূহল পিস্তলটির আসল মালিক কে?

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬