মহানগর
আসন্ন জাতীয় বাজেটে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব নীতিমালার ওপর গুরুত্বারোপ করলেন গোলাম সারওয়ার সাঈদ
আসন্ন জাতীয় বাজেট ২০২৬-২০২৭-কে অধিকতর গণমুখী, বাস্তবসম্মত এবং বিনিয়োগবান্ধব করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা গোলাম সারওয়ার সাঈদ।
গত রবিবার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয়
প্রেস ক্লাবে আয়োজিত “জাতীয় বাজেট ২০২৬-২০২৭: ব্যবসায়ীদের প্রত্যাশা” শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই গুরুত্বারোপ করেন।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন। বৈঠকে গোলাম সারওয়ার সাঈদসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ দেশের সামগ্রিক অর্থনীতিকে গতিশীল করতে এবং শিল্প বিকাশে সরকারের সুনির্দিষ্ট নীতিমালার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বৈঠকে অংশ নিয়ে গোলাম সারওয়ার সাঈদ ও অন্যান্য বক্তারা দেশের ব্যবসা ও শিল্প খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়নের দাবি জানান। বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য প্রণোদনা, সহজ শর্তে ঋণ সুবিধা এবং কর ব্যবস্থার আধুনিকায়নের ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মতো গোলাম সারওয়ার সাঈদও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে বিভিন্ন বাস্তবসম্মত প্রস্তাবনা তুলে ধরেন। বক্তারা ঐক্যমত্য প্রকাশ করেন যে, সঠিক ও সময়োপযোগী বাজেট দেশের কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, এই গোলটেবিল বৈঠকে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন খাতের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, আসন্ন বাজেটে তাদের সুপারিশগুলো প্রতিফলিত হবে এবং তা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।