শনিবার, ০৪ জুলাই ২০২৬ | Saturday, 04 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জ সর্বোচ্চ ট্যাক্স দিলেও শিশুদের শিক্ষায় দৈন্যদশা নির্মম রসিকতা: পন্টি সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, এসআইসহ আহত ৩ বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার নজরুল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক: নারায়ণগঞ্জের ডিসি এইচএসসির দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে ডিসি'র পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বন্দরে সাংবাদিক কিবরিয়া'র মায়ের মৃত্যুবার্ষিকীতে মসজিদে দোয়া অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দর ইজারার প্রক্রিয়া বাতিল ও ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে নারায়ণগঞ্জে টিইউসি’র বিক্ষোভ ফতুল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের মারধরের প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ, তীব্র যানজট সোনারগাঁয়ে অটোরিকশাচালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোতালেব হত্যার রহস্য উদঘাটন, মূলহোতাসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
Advertisement
  1. প্রচ্ছদ
  2. /
  3. শিক্ষা
রমজানে ১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধে হাইকোর্টের নির্দেশ স্থগিত
শিক্ষা

রমজানে ১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধে হাইকোর্টের নির্দেশ স্থগিত

শেয়ার করুন:

পবিত্র রমজানে সরকারি–বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় আগামী ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদেশে বলা হয়, হাইকোর্টের আদেশ নিয়ে লিভ টু আপিল না করা পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হলো।

এর আগে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রোববার হাইকোর্ট রুলসহ আদেশ দেন। তাতে সরকারি–বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় আগামী ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে শিক্ষা মন্ত্রণালয় আপিল বিভাগে আবেদন করে, যা আজ চেম্বার আদালতে ওঠে।

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন। অনীক আর হক প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে বিদ্যালয় (৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত) বন্ধ থাকবে; অর্থাৎ পুরো রমজান মাস বিদ্যালয় বন্ধ থাকছে না।
মাদ্রাসা ও বিদ্যালয়ের রমজানের ছুটি দুই রকম থাকায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল গত ২০ জানুয়ারি রিট আবেদনটি করেছিলেন।

২০২৬ সালের মাদ্রাসার ছুটির খসড়া তালিকায় পবিত্র রমজান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস (২৬ মার্চ), লাইলাতুল কদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ) ও ঈদুল ফিতর (২১) মার্চ উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটির কথা বলা আছে। অন্যদিকে এসব উপলক্ষ ধরে সরকারি/ বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটির কথা উল্লেখ রয়েছে।

রিট আবেদনকারীর যুক্তি ছিল, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। সংবিধানের ২ক অনুযায়ী ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম’ এবং ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কিছুই করা যাবে না। আইন অর্থ আইনের ক্ষমতাসম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এটিই প্রথা এবং এভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার ওই সিদ্ধান্ত সংবিধান সমর্থন করে না।

ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট রুল দিয়ে ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিলেন, যা আজ স্থগিত হলো।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

গভীর রাতে ছাত্রাবাসে তরুণী নিয়ে প্রবেশ: তোলপাড় সৃষ্টি করেছেন তোলারাম কলেজ ছাত্রদল নেতা

গভীর রাতে ছাত্রাবাসে তরুণী নিয়ে প্রবেশ: তোলপাড় সৃষ্টি করেছেন তোলারাম কলেজ ছাত্রদল নেতা

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রাথমিকের বৃত্তিতে অন্তর্ভুক্ত হচ্ছে কিন্ডারগার্টেন

প্রাথমিকের বৃত্তিতে অন্তর্ভুক্ত হচ্ছে কিন্ডারগার্টেন

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১ মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু: বাড়ছে ফি

১ মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু: বাড়ছে ফি

রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
রাতে ছুটি ঘোষণা, সকালে স্কুলে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা

রাতে ছুটি ঘোষণা, সকালে স্কুলে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
স্কুলে রমজানের ছুটি শুরু কাল থেকেই

স্কুলে রমজানের ছুটি শুরু কাল থেকেই

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
জেলা প্রশাসকের প্রিপারেটরি স্কুল পরিদর্শন

জেলা প্রশাসকের প্রিপারেটরি স্কুল পরিদর্শন

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬