নারায়ণগঞ্জের ‘নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ’-এ এডহক কমিটি অনুমোদন
নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ’ সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে নতুন একটি এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
আজ ৭ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে (০৭-০৬-২০২৬) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে করা এক আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত ৪ সদস্যের এডহক কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন:
- সভাপতি: জনাব আবুল কাউছার
- সাধারণ শিক্ষক সদস্য: জনাব মো: মিরাজ মিয়া (প্রতিষ্ঠানে যোগদানের তারিখ: ০১-১১-২০২০)
- অভিভাবক সদস্য: জনাব মোহাম্মদ হারুন অর রশীদ (পড়ুয়া সন্তান: আব্দুল্লাহ আল মাহমুদ, শ্রেণী: সপ্তম, রোল: ৫৫)
- সদস্য সচিব: অধ্যক্ষ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ হতে আগামী ৬ (ছয়) মাস পর্যন্ত কার্যকর থাকবে।
সংশ্লিষ্ট আদেশটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা শিক্ষা অফিসার এবং নবগঠিত কমিটির সভাপতিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অনুলিপি প্রেরণ করা হয়েছে।