বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ | Thursday, 28 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
দেওভোগে ছাদের দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় তোলা নারায়ণগঞ্জের সেই ‘ডোনাল্ড ট্রাম্প’ খামারেই ফিরছে! ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ: নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে ঈদুল আজহা উদযাপন ঈদুল আজহার আর মাত্র কয়েক ঘণ্টা: মন্ডলপাড়া পুলে ‘চাঁদ রাতে’ সরঞ্জামের চড়া দাম, ঘাটে ঘাটে টোল আদায়ের অভিযোগ নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের ২৪ শহীদ পরিবারকে এনসিপি’র কোরবানির পশু উপহার কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ সম্পন্ন, ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ তৈরি হয়েছে: হাতেম জামিন মিললেও কারাগারেই কাটাতে হবে আইভির ঈদ শিল্পখাতে কর্মসংস্থান বৃদ্ধির বাস্তবভিত্তিক পরিকল্পনা থাকতে হবে: গোলাম সারোয়ার সাঈদ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম
মহানগর

কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম

শেয়ার করুন:
আইনশৃংখলা উন্নতির লক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিন মডেল থানায় এডভান্স সিএনজি ও ফিলিং স্টেশনের পক্ষ থেকে একটি পিআপ ভ্যান দেওয়া হয়েছে। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দয়াপুর এডভান্স সিএনজি ফিলিং এ কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের হাতে পিকআপ ভ্যানের চাবি তুলে দেন তৈরী পোশাক শিল্পের বৃহৎ সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পঙ্কজ বড়ুয়া। সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ, কুমিল্লা সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম, এমবি নীট ফ‍্যাশনের এর পরিচালক হাসিন আরমান, হাসিন রাইহান, মঈনুল হাসান, আসিফ হাসান সায়েম, আদিল হাসান সাজিদ, আমিনুর রশীদ ও মামুনুর রশীদ সহ আরো অনেকে।

গাড়ির চাবি তুলে দেওয়ার সময় বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কুমিল্লা সদর দক্ষিন অঞ্চলের থানায় পর্যাপ্ত পরিমাণে গাড়ির ব্যবস্থা না থাকায় পুলিশি দায়িত্ব পালন করতে সমস্যা হওয়ার কারণে তারা আমাকে অবহিত করেন। আমি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে অল্প সময়ের মধ্যে আমাদের পারিবারিক প্রতিষ্ঠান এডভান্স সিএনজি ফিলিং স্টেশনের পক্ষ থেকে একটি পিআপভ্যানের ব্যবস্থা করি। এতে থানা এলাকায় চুরি,ডাকাতি, ছিনতাই, মাদক চোরাচালান, রাহাজানিসহ আইনশৃঙ্খলার ব্যবস্থা সচল রাখতে পুলিশ আগের চেয়ে আরো বেশি ভূমিকা পালন করবে। তাই আগামীকাল পবিত্র ঈদুল আযহার আগের দিন গাড়িটি জেলা পুলিশ সুপারের হাতে তুলে দিয়েছি। দেশ, সমাজ ও মানুষের কল্যাণে আমাদের সহযোগিতা সবসময় অব্যহত থাকবে। 

এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, আমি কুমিল্লা জেলায় যোগদানের পর আইনশৃংখ্যলার উন্নতি ও চুরি ডাকাতি ছিনতাইসহ অপরাধমূলক কর্মকান্ড মোকাবেলা করার জন্য পর্যাপ্ত পরিমানে পরিবহন ব্যবস্থা না থাকায় আমি উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই।

পরে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দেশের তৈরী পোশাক শিল্পের বৃহৎ সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম আমাদের সদর দক্ষিন মডেল থানায় একটি গাড়ির ব্যবস্থা করে দেন। এতে আমাদের কাজে গতিসহ আইনশৃঙ্খলার উন্নতির সহায়ক হবে। এসময় বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পুলিশ সুপার।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

দেওভোগে ছাদের দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক

দেওভোগে ছাদের দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক

বুধবার, ২৭ মে ২০২৬
আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় তোলা নারায়ণগঞ্জের সেই ‘ডোনাল্ড ট্রাম্প’ খামারেই ফিরছে!

আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় তোলা নারায়ণগঞ্জের সেই ‘ডোনাল্ড ট্রাম্প’ খামারেই ফিরছে!

বুধবার, ২৭ মে ২০২৬
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ: নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ: নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা

বুধবার, ২৭ মে ২০২৬
ঈদুল আজহার আর মাত্র কয়েক ঘণ্টা: মন্ডলপাড়া পুলে ‘চাঁদ রাতে’ সরঞ্জামের চড়া দাম, ঘাটে ঘাটে টোল আদায়ের অভিযোগ

ঈদুল আজহার আর মাত্র কয়েক ঘণ্টা: মন্ডলপাড়া পুলে ‘চাঁদ রাতে’ সরঞ্জামের চড়া দাম, ঘাটে ঘাটে টোল আদায়ের অভিযোগ

বুধবার, ২৭ মে ২০২৬
নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের ২৪ শহীদ পরিবারকে এনসিপি’র কোরবানির পশু উপহার

নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের ২৪ শহীদ পরিবারকে এনসিপি’র কোরবানির পশু উপহার

বুধবার, ২৭ মে ২০২৬
শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ সম্পন্ন, ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ তৈরি হয়েছে: হাতেম

শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ সম্পন্ন, ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ তৈরি হয়েছে: হাতেম

বুধবার, ২৭ মে ২০২৬