বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ | Thursday, 28 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
দেওভোগে ছাদের দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় তোলা নারায়ণগঞ্জের সেই ‘ডোনাল্ড ট্রাম্প’ খামারেই ফিরছে! ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ: নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে ঈদুল আজহা উদযাপন ঈদুল আজহার আর মাত্র কয়েক ঘণ্টা: মন্ডলপাড়া পুলে ‘চাঁদ রাতে’ সরঞ্জামের চড়া দাম, ঘাটে ঘাটে টোল আদায়ের অভিযোগ নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের ২৪ শহীদ পরিবারকে এনসিপি’র কোরবানির পশু উপহার কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ সম্পন্ন, ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ তৈরি হয়েছে: হাতেম জামিন মিললেও কারাগারেই কাটাতে হবে আইভির ঈদ শিল্পখাতে কর্মসংস্থান বৃদ্ধির বাস্তবভিত্তিক পরিকল্পনা থাকতে হবে: গোলাম সারোয়ার সাঈদ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
ঈদুল আজহার আর মাত্র কয়েক ঘণ্টা: মন্ডলপাড়া পুলে ‘চাঁদ রাতে’ সরঞ্জামের চড়া দাম, ঘাটে ঘাটে টোল আদায়ের অভিযোগ
মহানগর

ঈদুল আজহার আর মাত্র কয়েক ঘণ্টা: মন্ডলপাড়া পুলে ‘চাঁদ রাতে’ সরঞ্জামের চড়া দাম, ঘাটে ঘাটে টোল আদায়ের অভিযোগ

শেয়ার করুন:

মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। নারায়ণগঞ্জে ধুমধাম করে শুরু হয়েছে শেষ মুহূর্তের ‘চাঁদ রাতের’ প্রস্তুতি। কোরবানি করা পশুর মাংস কাটার জন্য কাঠের গুঁড়ি (খাইট্টা), পাতি ও চাকু-ছুরির মতো প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে প্রতিবছরের মতো এবারও শহরের মন্ডলপাড়া পুলের ওপর ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।

​তবে একদিকে বৈরি আবহাওয়া ও বৃষ্টির হানা, অন্যদিকে চারারগোপ থেকে চড়া দামে সরঞ্জাম কেনার কারণে এবার জিনিসপত্রের দাম যেমন চড়া, তেমনি বেচাকেনাও অন্যান্য বছরের চেয়ে কিছুটা কম বলে জানিয়েছেন বিক্রেতারা।

​আবহাওয়া ও বাড়তি দামের প্রভাব

​দীর্ঘ ৪০ বছর ধরে মন্ডলপাড়া পুলে গুঁড়ি বিক্রি করছেন শফিক ভূঁইয়া। প্রতিবছরই কোরবানির ঈদে মৌসুমী ব্যবসায়ী হয়ে যান ১ নম্বর বাবুরাইল এলাকার এই বাসিন্দা। তিনি মূলত গাছের গুঁড়ি ও পাতি বিক্রি করেন। বেচাকেনার পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, "অন্যান্য বছর আল্লাহর রহমতে ভালোই বেচাকেনা থাকে। তবে এবার ক্রেতা আগের চেয়ে কিছুটা কম। বৃষ্টি আর প্যাকের (কাদা) কারণেই মূলত এবার মানুষ একটু কম আসছে।"

​তিনি জানান, এবার খাইট্টাগুলো আকারভেদে ১৬০, ২০০ ও ২৩০ টাকা পর্যন্ত দামে বিক্রি করছেন। তবে এবার পাইকারি বাজারেই তার কিনতে হয়েছে একটু বেশি দামে।

​চারারগোপেই দাম চড়া

​খোঁজ নিয়ে জানা গেছে, মন্ডলপাড়া পুলে বিক্রি হওয়া এই কাঠের গুঁড়িগুলোর মূল জোগান আসে শহরের চারারগোপ এলাকা থেকে। সেখান থেকে চড়া দামে মাল কিনতে হওয়ায় এখানে খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

​মোহাম্মদ মাহফুজ নামের আরেক বিক্রেতা আক্ষেপ করে বলেন, "গতবার যে কাঠের গুঁড়ি চারারগোপ থেকে ৬০০ টাকায় কিনেছিলাম, এবার সেটা কিনতে হয়েছে ৮০০ টাকায়। কেনা দামই যদি এত বেশি পড়ে, তাহলে আমরা কম দামে বেচব কেমনে?"

​ক্রেতাদের ক্ষোভ

​বাজারের এমন চড়া দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। মন্ডলপাড়া পুলে সরঞ্জাম কিনতে আসা হানিফ নামের এক ক্রেতা বলেন, "গতবার পাতি ২২০ থেকে ২৫০ টাকার মধ্যে কিনেছিলাম, এবারও ২৫০ টাকা দিয়েই কিনতে হলো, কোনো কম পেলাম না। আর মাংস কোপানোর জন্য যে কাঠের গুঁড়ি গতবার ২০০ টাকায় নিয়েছিলাম, এবার সেটার দাম আরও বেশি নিল।"

​পুলের ওপর সিটি কর্পোরেশনের পোশাকে 'টোল' আদায়

​এদিকে বাজার ঘুরে দেখা গেছে, মন্ডলপাড়া পুলে মালবাহী যানবাহন থেকে প্রকাশ্যেই টাকা তোলা হচ্ছে। সিটি কর্পোরেশনের পোশাক পরিহিত মোহাম্মদ মিন্টু মিয়া নামের এক ব্যক্তি পুলের ওপর দিয়ে যাওয়া বড় ট্রাক থেকে ৪০ টাকা, মাঝারি পিকআপ ভ্যান থেকে ৩০ টাকা এবং মালপত্র থাকা ছোট অটো রিকশাগুলো থেকে ২০ টাকা করে টোল আদায় করছেন।

​খুচরা বিক্রেতাদের অভিযোগ, মাল আনার পথে ঘাটে ঘাটে এভাবে টাকা দিতে হওয়ার কারণেই মূলত জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। যদি এই চাঁদাবাজি ও বাড়তি টোল আদায় বন্ধ করা যেত, তবে ঈদের বাজারে সাধারণ মানুষকে এত বাড়তি দামে পণ্য কিনতে হতো না।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

দেওভোগে ছাদের দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক

দেওভোগে ছাদের দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক

বুধবার, ২৭ মে ২০২৬
আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় তোলা নারায়ণগঞ্জের সেই ‘ডোনাল্ড ট্রাম্প’ খামারেই ফিরছে!

আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় তোলা নারায়ণগঞ্জের সেই ‘ডোনাল্ড ট্রাম্প’ খামারেই ফিরছে!

বুধবার, ২৭ মে ২০২৬
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ: নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ: নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা

বুধবার, ২৭ মে ২০২৬
নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের ২৪ শহীদ পরিবারকে এনসিপি’র কোরবানির পশু উপহার

নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের ২৪ শহীদ পরিবারকে এনসিপি’র কোরবানির পশু উপহার

বুধবার, ২৭ মে ২০২৬
কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম

কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম

বুধবার, ২৭ মে ২০২৬
শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ সম্পন্ন, ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ তৈরি হয়েছে: হাতেম

শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ সম্পন্ন, ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ তৈরি হয়েছে: হাতেম

বুধবার, ২৭ মে ২০২৬