বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ | Thursday, 28 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
দেওভোগে ছাদের দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় তোলা নারায়ণগঞ্জের সেই ‘ডোনাল্ড ট্রাম্প’ খামারেই ফিরছে! ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ: নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে ঈদুল আজহা উদযাপন ঈদুল আজহার আর মাত্র কয়েক ঘণ্টা: মন্ডলপাড়া পুলে ‘চাঁদ রাতে’ সরঞ্জামের চড়া দাম, ঘাটে ঘাটে টোল আদায়ের অভিযোগ নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের ২৪ শহীদ পরিবারকে এনসিপি’র কোরবানির পশু উপহার কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ সম্পন্ন, ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ তৈরি হয়েছে: হাতেম জামিন মিললেও কারাগারেই কাটাতে হবে আইভির ঈদ শিল্পখাতে কর্মসংস্থান বৃদ্ধির বাস্তবভিত্তিক পরিকল্পনা থাকতে হবে: গোলাম সারোয়ার সাঈদ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের ২৪ শহীদ পরিবারকে এনসিপি’র কোরবানির পশু উপহার
মহানগর

নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের ২৪ শহীদ পরিবারকে এনসিপি’র কোরবানির পশু উপহার

শেয়ার করুন:

পবিত্র ঈদুল আজহার আগমুহূর্তে নারায়ণগঞ্জে ভিন্নধর্মী ও মানবিক এক উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই অভ্যুত্থানে নিহত ২৪ শহীদের পরিবারের মাঝে কোরবানির পশু উপহার দিয়েছে দলটি।

​আজ বুধবার (২৭ মে) দুপুরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শহীদ পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে এই কোরবানির পশু পৌঁছে দেওয়া হয়। ব্যতিক্রমী এই কর্মসূচিতে সরাসরি অংশ নেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

​কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ফতুল্লার ভূইগড় এবং রেললাইন এলাকায় গিয়ে জুলাই অভ্যুত্থানের শহীদ আদিল ও শহীদ রাব্বির পরিবারের হাতে কোরবানির পশু তুলে দেন তিনি। এ সময় সংসদ সদস্য শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছু সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন।

​এই উদ্যোগকে কেবল একটি সাধারণ রাজনৈতিক কর্মসূচি নয়, বরং শহীদদের মহান আত্মত্যাগের প্রতি সর্বোচ্চ সম্মান জানানোর একটি ক্ষুদ্র প্রয়াস হিসেবে উল্লেখ করেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

​গণমাধ্যমের সাথে আলাপকালে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “আমরা গত বছরের ন্যায় এবারও এই জেলায় শহীদ ২৪ জনের নামে পশু কোরবানির উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে আমাদের ক্রয়কৃত পশুগুলো শহীদ পরিবারগুলোতে পৌঁছে দিয়েছি। এই শহীদদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই গভীর কৃতজ্ঞতাবোধ থেকেই তাদের নামে পশু কোরবানির এই উদ্যোগ নিয়েছি আমরা।”

​এদিকে আকস্মিক এই উপহার ও সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। তারা জানান, প্রিয়জন হারানোর শোক কখনও মুছে যাওয়ার নয়। তবে ঈদের এই আনন্দের মুহূর্তে এমন খোঁজখবর ও সম্মান তাদের মানসিকভাবে শক্তি জোগায় এবং সমাজ যে শহীদদের ভুলে যায়নি, তা প্রমাণ করে।

​মানবিক এই কার্যক্রম চলাকালে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, মহানগরের আহ্বায়ক শওকত আলী, জেলা সদস্য সচিব জোবায়ের হোসেন (তামজিদ), জেলার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খানসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

দেওভোগে ছাদের দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক

দেওভোগে ছাদের দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক

বুধবার, ২৭ মে ২০২৬
আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় তোলা নারায়ণগঞ্জের সেই ‘ডোনাল্ড ট্রাম্প’ খামারেই ফিরছে!

আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় তোলা নারায়ণগঞ্জের সেই ‘ডোনাল্ড ট্রাম্প’ খামারেই ফিরছে!

বুধবার, ২৭ মে ২০২৬
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ: নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ: নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা

বুধবার, ২৭ মে ২০২৬
ঈদুল আজহার আর মাত্র কয়েক ঘণ্টা: মন্ডলপাড়া পুলে ‘চাঁদ রাতে’ সরঞ্জামের চড়া দাম, ঘাটে ঘাটে টোল আদায়ের অভিযোগ

ঈদুল আজহার আর মাত্র কয়েক ঘণ্টা: মন্ডলপাড়া পুলে ‘চাঁদ রাতে’ সরঞ্জামের চড়া দাম, ঘাটে ঘাটে টোল আদায়ের অভিযোগ

বুধবার, ২৭ মে ২০২৬
কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম

কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম

বুধবার, ২৭ মে ২০২৬
শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ সম্পন্ন, ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ তৈরি হয়েছে: হাতেম

শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ সম্পন্ন, ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ তৈরি হয়েছে: হাতেম

বুধবার, ২৭ মে ২০২৬