শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | Friday, 10 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
কায়েমপুরে জুমার নামাজ আদায় ও সুপেয় পানির সংকট সমাধানের আশ্বাস এমপি আব্দুল্লাহ আল আমিনের দেওভোগ মাদ্রাসায় দলীয় প্রভাব পরিহার ও মুশাওয়ারার আহ্বান মাওলানা আব্দুল আউয়ালের বন্দরে ৩ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩০ হাজার টাকা জরিমানা বন্দরে মাদকের বিরুদ্ধে জুমার পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজকের ছোট সোনমনিরা ভবিষ্যতে আমাদের স্বপ্নের, জুলাই-পরবর্তী আকাঙ্ক্ষার বাংলাদেশকে নির্মাণ করবে: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মামুন মাহমুদ সোনারগাঁর জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়: নারায়ণগঞ্জে দৈনিক সংগ্রামের মতবিনিময় সভা নারায়ণগঞ্জে জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত নাসিকের পরিচ্ছন্নকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় পোশাক ও গামবুটসহ বিভিন্ন সামগ্রী দিচ্ছে নগর প্রশাসন বন্দরে ৭ বছরের শিশুকে বলাৎকার: কিশোর আটক, থানায় মামলা
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
Advertisement
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
বন্দরে ৩ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩০ হাজার টাকা জরিমানা
নগরের বাইরে

বন্দরে ৩ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩০ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে তিনটি শিল্পপ্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি একটি কয়েল কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে অন্য দুটি চুন কারখানার মালিককে ঘটনাস্থলে না পাওয়ায় কোনো জরিমানা বা মামলা করা সম্ভব হয়নি।

​গত বৃহস্পতিবার (৯ জুলাই) জোনাল বিক্রয় অফিস-বন্দর (জোবিঅ)-এর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল।

​তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অভিযানের প্রথম ধাপে মদনপুরের লাউসার এলাকায় 'হাফেজ ক্যালসিয়াম'-এর পেছনে একটি দুই ভাট্টিবিশিষ্ট চুন কারখানায় অভিযান চালানো হয়। সেখানে প্রতি ঘণ্টায় প্রায় ৪ হাজার ঘনফুট সক্ষমতার অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছিল। অভিযানকালে সেখান থেকে প্রায় ৩০০ ফুট ২ ইঞ্চি প্লাস্টিক হোস পাইপ, ১০০ ফুট ১.৫ ইঞ্চি পাইপ, একটি ভাল্ব ও তিনটি বেলচা জব্দ করা হয়।

​এরপর মদনপুরের হরিপুর এলাকায় সালমা খাতুনের বাড়ির পেছনে অবস্থিত এক ভাট্টিবিশিষ্ট আরেকটি চুন কারখানায় অভিযান চালানো হয়। সেখান থেকে প্রতি ঘণ্টায় প্রায় ২ হাজার ঘনফুট সক্ষমতার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই দুটি চুন কারখানার মালিক পক্ষকে ঘটনাস্থলে না পাওয়ায় কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায়নি।

​অভিযানের তৃতীয় ধাপে ঢাকেশ্বরী এলাকার সোনাছড়ায় একটি কয়েল কারখানায় হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ওই কারখানাটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ৫০ ফুট এমএস পাইপ ও একটি রেগুলেটর অপসারণ করে সংযোগের উৎসটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

​জোনাল বিক্রয় অফিস-বন্দরের ব্যবস্থাপক জাহিন আমীর খান জানান, প্রথম ও দ্বিতীয় স্পটের রাস্তা অত্যন্ত সরু হওয়ায় সেখানে এক্সকাভেটর প্রবেশ করতে পারেনি। ফলে শ্রমিকদের সহায়তায় চুন কারখানার অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এছাড়া প্রথম কারখানাটিতে পাওয়া আনুমানিক ২০ বস্তা অবৈধ চুন পানি দিয়ে বিনষ্ট করা হয়েছে।

​অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাসের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

কায়েমপুরে জুমার নামাজ আদায় ও সুপেয় পানির সংকট সমাধানের আশ্বাস এমপি আব্দুল্লাহ আল আমিনের

কায়েমপুরে জুমার নামাজ আদায় ও সুপেয় পানির সংকট সমাধানের আশ্বাস এমপি আব্দুল্লাহ আল আমিনের

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
বন্দরে মাদকের বিরুদ্ধে জুমার পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বন্দরে মাদকের বিরুদ্ধে জুমার পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সোনারগাঁর জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার

সোনারগাঁর জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বন্দরে ৭ বছরের শিশুকে বলাৎকার: কিশোর আটক, থানায় মামলা

বন্দরে ৭ বছরের শিশুকে বলাৎকার: কিশোর আটক, থানায় মামলা

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
রূপগঞ্জে ১,১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্রাক ও সিএনজি জব্দ

রূপগঞ্জে ১,১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্রাক ও সিএনজি জব্দ

বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংসদ অধিবেশনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জের ৬৯ শিক্ষক-শিক্ষার্থীর সাক্ষাৎ

সংসদ অধিবেশনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জের ৬৯ শিক্ষক-শিক্ষার্থীর সাক্ষাৎ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬