বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ | Thursday, 09 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
আজকের ছোট সোনমনিরা ভবিষ্যতে আমাদের স্বপ্নের, জুলাই-পরবর্তী আকাঙ্ক্ষার বাংলাদেশকে নির্মাণ করবে: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মামুন মাহমুদ সোনারগাঁর জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়: নারায়ণগঞ্জে দৈনিক সংগ্রামের মতবিনিময় সভা নারায়ণগঞ্জে জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত নাসিকের পরিচ্ছন্নকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় পোশাক ও গামবুটসহ বিভিন্ন সামগ্রী দিচ্ছে নগর প্রশাসন বন্দরে ৭ বছরের শিশুকে বলাৎকার: কিশোর আটক, থানায় মামলা সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: হাইকোর্টের রায় বহাল খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে: মামুন মাহমুদ নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতা খোরশেদের নেতৃত্বে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রূপগঞ্জে ১,১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্রাক ও সিএনজি জব্দ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
Advertisement
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
আজকের ছোট সোনমনিরা ভবিষ্যতে আমাদের স্বপ্নের, জুলাই-পরবর্তী আকাঙ্ক্ষার বাংলাদেশকে নির্মাণ করবে: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মামুন মাহমুদ
মহানগর

আজকের ছোট সোনমনিরা ভবিষ্যতে আমাদের স্বপ্নের, জুলাই-পরবর্তী আকাঙ্ক্ষার বাংলাদেশকে নির্মাণ করবে: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মামুন মাহমুদ

শেয়ার করুন:
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় জেলা পরিষদের প্রশাসকের কক্ষে প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীদের উদ্দেশ্যে মামুন মাহমুদ বলেন, আজকের ছোট সোনমনিরা ভবিষ্যতে আমাদের স্বপ্নের, প্রত্যাশার, জুলাই-পরবর্তী আকাঙ্ক্ষার বাংলাদেশকে নির্মাণ করবে।

তিনি বলেন, ছবি মনের চিন্তার বহিঃপ্রকাশ। মন যা বলছে, বলতে চাইছে, ছবি মনের সেই ভাষার বহিঃপ্রকাশ। হয়তো মুখেও বলতে পারবে, কিন্তু এতটা সুন্দর করে বলতে পারবে না; ছবি এঁকে যতটা সুন্দর করে প্রকাশ করছো। ছবি রং-তুলির মাধ্যমে বহিঃপ্রকাশ দেখাতে পারছো, তোমাদের মনের চিন্তায় কী দোল খায়। তোমাদের ভাবনাগুলো ফুটে উঠছে এই ছবির মধ্যে দিয়ে। তিনি বলেন, এটা দেখে আমরা আশায় বুক বাঁধি যে, এই ছোট ছোট সোনামনিরা এত সুন্দর করে ভাবতে শিখেছে। যা আমাদেরকে জাতি হিসেবে শক্তিশালী করে। যখন ভাবি আমাদের প্রজন্মের কাছে আমরা এই দেশটাকে রেখে যাব, তখন গর্ববোধ হয়। আমাদের আগামী প্রজন্ম অনেক যোগ্য হয়ে উঠছে।"

জেলা পরিষদ আয়োজিত, সিদ্ধিরগঞ্জের হলি উইলস স্কুলের সহযোগিতায় অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চার বিভাগে ২০ জনকে

ক্রেস্ট ও উপহার বিতরণ করা হয়।

'ক' গ্রুপে প্রথম হন ফিলোসোফিয়া স্কুলের সৃষ্টিকা কালোয়ার, দ্বিতীয় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের সুমাইয়া মেহেরীন, তৃতীয় চেঞ্জেস স্কুলের আয়শা হক আনিশা, চতুর্থ আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাইজুল চৌধুরী এবং পঞ্চম হন ক্যামব্রিয়ান স্কুলের প্রিয় তোশি ভট্টাচার্য।

'খ' গ্রুপে প্রথম হন হেরিটেজ স্কুলের শ্রেয়ান সাহা, দ্বিতীয় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের নাফিসা ইসলাম রাইদা, তৃতীয়

বিদ্যানিকেতন হাই স্কুলের অনুভব ধর অভয়, চতুর্থ এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের শ্রিজিতা সাহা এবং পঞ্চম হন নিউক্লিয়াস স্কুলের মনয় পরশ সরকার।

'গ' গ্রুপে প্রথম হন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের প্রত্যয় পাল রাজ, দ্বিতীয় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের শ্রেয়া রায়, তৃতীয় একই স্কুলের সৌভিক সাহা, চতুর্থ নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের শুভ কুণ্ডু ও পঞ্চম হন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের তাশফিরা আক্তার। বিশেষ বিভাগে প্রথম হন ফিলোসোফিয়া স্কুলের আবদুল্লাহ আল-মাইমুন, দ্বিতীয় হলি উইলস স্কুলের জান্নাতুল ফেরদৌস ওমরাহ, তৃতীয় নিউক্লিয়াস স্কুলের আয়শা রহমান মালিহা, চতুর্থ নিউক্লিয়াস স্কুলের হুমায়রা খান এবং পঞ্চম হন নিউক্লিয়াস স্কুলের আয়াত রহমান মুনতাহা।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়: নারায়ণগঞ্জে দৈনিক সংগ্রামের মতবিনিময় সভা

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়: নারায়ণগঞ্জে দৈনিক সংগ্রামের মতবিনিময় সভা

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত

নারায়ণগঞ্জে জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
নাসিকের পরিচ্ছন্নকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় পোশাক ও গামবুটসহ বিভিন্ন সামগ্রী দিচ্ছে নগর প্রশাসন

নাসিকের পরিচ্ছন্নকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় পোশাক ও গামবুটসহ বিভিন্ন সামগ্রী দিচ্ছে নগর প্রশাসন

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে: মামুন মাহমুদ

খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে: মামুন মাহমুদ

বুধবার, ০৮ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতা খোরশেদের নেতৃত্বে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতা খোরশেদের নেতৃত্বে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

বুধবার, ০৮ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানি: তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানি: তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ

বুধবার, ০৮ জুলাই ২০২৬