শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | Friday, 10 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
কায়েমপুরে জুমার নামাজ আদায় ও সুপেয় পানির সংকট সমাধানের আশ্বাস এমপি আব্দুল্লাহ আল আমিনের দেওভোগ মাদ্রাসায় দলীয় প্রভাব পরিহার ও মুশাওয়ারার আহ্বান মাওলানা আব্দুল আউয়ালের বন্দরে ৩ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩০ হাজার টাকা জরিমানা বন্দরে মাদকের বিরুদ্ধে জুমার পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজকের ছোট সোনমনিরা ভবিষ্যতে আমাদের স্বপ্নের, জুলাই-পরবর্তী আকাঙ্ক্ষার বাংলাদেশকে নির্মাণ করবে: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মামুন মাহমুদ সোনারগাঁর জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়: নারায়ণগঞ্জে দৈনিক সংগ্রামের মতবিনিময় সভা নারায়ণগঞ্জে জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত নাসিকের পরিচ্ছন্নকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় পোশাক ও গামবুটসহ বিভিন্ন সামগ্রী দিচ্ছে নগর প্রশাসন বন্দরে ৭ বছরের শিশুকে বলাৎকার: কিশোর আটক, থানায় মামলা
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
Advertisement
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
বন্দরে মাদকের বিরুদ্ধে জুমার পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নগরের বাইরে

বন্দরে মাদকের বিরুদ্ধে জুমার পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২২ নম্বর ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​আজ শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজ শেষে বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিশাল মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

​মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, "মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবকসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" একই সাথে তারা তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার আহ্বান জানান।

​সমাবেশে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন। মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, "মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা চক্রকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।" মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

​২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মাজহারুল আলম খান পাভেল, বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বিন ইয়ামিন, বিশিষ্ট সমাজসেবক তপন মুন্সী এবং অ্যাডভোকেট শিপলু।

​সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

কায়েমপুরে জুমার নামাজ আদায় ও সুপেয় পানির সংকট সমাধানের আশ্বাস এমপি আব্দুল্লাহ আল আমিনের

কায়েমপুরে জুমার নামাজ আদায় ও সুপেয় পানির সংকট সমাধানের আশ্বাস এমপি আব্দুল্লাহ আল আমিনের

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
বন্দরে ৩ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩০ হাজার টাকা জরিমানা

বন্দরে ৩ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩০ হাজার টাকা জরিমানা

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সোনারগাঁর জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার

সোনারগাঁর জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বন্দরে ৭ বছরের শিশুকে বলাৎকার: কিশোর আটক, থানায় মামলা

বন্দরে ৭ বছরের শিশুকে বলাৎকার: কিশোর আটক, থানায় মামলা

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
রূপগঞ্জে ১,১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্রাক ও সিএনজি জব্দ

রূপগঞ্জে ১,১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্রাক ও সিএনজি জব্দ

বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংসদ অধিবেশনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জের ৬৯ শিক্ষক-শিক্ষার্থীর সাক্ষাৎ

সংসদ অধিবেশনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জের ৬৯ শিক্ষক-শিক্ষার্থীর সাক্ষাৎ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬