শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | Friday, 10 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
কায়েমপুরে জুমার নামাজ আদায় ও সুপেয় পানির সংকট সমাধানের আশ্বাস এমপি আব্দুল্লাহ আল আমিনের দেওভোগ মাদ্রাসায় দলীয় প্রভাব পরিহার ও মুশাওয়ারার আহ্বান মাওলানা আব্দুল আউয়ালের বন্দরে ৩ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩০ হাজার টাকা জরিমানা বন্দরে মাদকের বিরুদ্ধে জুমার পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজকের ছোট সোনমনিরা ভবিষ্যতে আমাদের স্বপ্নের, জুলাই-পরবর্তী আকাঙ্ক্ষার বাংলাদেশকে নির্মাণ করবে: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মামুন মাহমুদ সোনারগাঁর জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়: নারায়ণগঞ্জে দৈনিক সংগ্রামের মতবিনিময় সভা নারায়ণগঞ্জে জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত নাসিকের পরিচ্ছন্নকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় পোশাক ও গামবুটসহ বিভিন্ন সামগ্রী দিচ্ছে নগর প্রশাসন বন্দরে ৭ বছরের শিশুকে বলাৎকার: কিশোর আটক, থানায় মামলা
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
Advertisement
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
দেওভোগ মাদ্রাসায় দলীয় প্রভাব পরিহার ও মুশাওয়ারার আহ্বান মাওলানা আব্দুল আউয়ালের
মহানগর

দেওভোগ মাদ্রাসায় দলীয় প্রভাব পরিহার ও মুশাওয়ারার আহ্বান মাওলানা আব্দুল আউয়ালের

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ শহরের ডিআইটি রেলওয়ে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল দেওভোগ মাদ্রাসার চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মাদ্রাসা পরিচালনায় সব ধরনের দলীয় প্রভাব পরিহার করে আলোচনার (মুশাওয়ারা) ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

​আজ শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের আগে দেওয়া খুতবা ও আলোচনায় তিনি এসব কথা বলেন।

​মাওলানা আব্দুল আউয়াল স্পষ্ট ভাষায় বলেন, "আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামায়াত বুঝি না, শিবির বুঝি না, খেলাফত বুঝি না—কোনো রাজনৈতিক প্রভাব মাদ্রাসায় থাকা উচিত নয়। দেওভোগ মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত মুশাওয়ারার (পরামর্শ) ভিত্তিতে হওয়া প্রয়োজন।"

​তিনি উল্লেখ করেন, দেওভোগ মাদ্রাসা নারায়ণগঞ্জের ঐতিহ্যের অংশ। তাই এই প্রতিষ্ঠানের বিষয়ে কথা বলার অধিকার নারায়ণগঞ্জবাসীর রয়েছে। সংশ্লিষ্ট কমিটির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একতরফা কোনো সিদ্ধান্ত না নিয়ে শহরের অভিজ্ঞ, জ্ঞানী ও দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া উচিত। দলীয় প্রভাবের কারণে দ্বীনি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, তাই কোনো অবস্থাতেই দলীয় বিবেচনায় মাদ্রাসা পরিচালনা করা ঠিক হবে না।

​খুতবায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কাশীপুর মাদ্রাসা ও দেওভোগ মাদ্রাসা—নারায়ণগঞ্জের এই দুটি গুরুত্বপূর্ণ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, যা অত্যন্ত ব্যথিত করার মতো। এ সময় তিনি দেওভোগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা রেজাউল করিমের অবদানের কথা স্মরণ করে বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন, কিন্তু শান্তিপূর্ণভাবে বিদায় নিতে পারেননি।

​মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি প্রসঙ্গে আল্লামা আব্দুল আউয়াল বলেন, কমিটির সদস্যদের নিজেদের দায়িত্ব ও জ্ঞান সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। আলেমদের সঙ্গে কাজ করতে হলে তাঁদের কথা বোঝার এবং প্রতিষ্ঠানের প্রয়োজন অনুধাবনের সক্ষমতা তাঁদের থাকতে হবে।

​সমাজের যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের পরামর্শ অনুসরণ এবং আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিলে সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

আজকের ছোট সোনমনিরা ভবিষ্যতে আমাদের স্বপ্নের, জুলাই-পরবর্তী আকাঙ্ক্ষার বাংলাদেশকে নির্মাণ করবে: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মামুন মাহমুদ

আজকের ছোট সোনমনিরা ভবিষ্যতে আমাদের স্বপ্নের, জুলাই-পরবর্তী আকাঙ্ক্ষার বাংলাদেশকে নির্মাণ করবে: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মামুন মাহমুদ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়: নারায়ণগঞ্জে দৈনিক সংগ্রামের মতবিনিময় সভা

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়: নারায়ণগঞ্জে দৈনিক সংগ্রামের মতবিনিময় সভা

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত

নারায়ণগঞ্জে জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
নাসিকের পরিচ্ছন্নকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় পোশাক ও গামবুটসহ বিভিন্ন সামগ্রী দিচ্ছে নগর প্রশাসন

নাসিকের পরিচ্ছন্নকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় পোশাক ও গামবুটসহ বিভিন্ন সামগ্রী দিচ্ছে নগর প্রশাসন

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে: মামুন মাহমুদ

খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে: মামুন মাহমুদ

বুধবার, ০৮ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতা খোরশেদের নেতৃত্বে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতা খোরশেদের নেতৃত্বে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

বুধবার, ০৮ জুলাই ২০২৬