বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | Thursday, 02 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান’ বার্ষিকীর কর্মসূচি ঘোষণা নির্বাচিত হওয়ার পর আমি সবার এমপি, বৈষম্যের সুযোগ নেই: অ্যাডভোকেট আবুল কালাম ফতুল্লায় মাদক ব্যবসায়ী রকির অপকর্ম এবার দুই ভুক্তভোগীর জিডি ও অভিযোগ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): তরিকুল আহ্বায়ক ও মতিউর সদস্য সচিব, ফতুল্লা থানা কমিটি ঘোষণা ​'প্রয়োজনেই মাটি কাটা হয়েছে, ভায়াডাক্ট ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি ভিত্তিহীন'— ফতুল্লায় সেতুমন্ত্রী তীব্র তাপদাহে পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে 'টিম খোরশেদ', বিতরণ করা হচ্ছে মিনারেল ওয়াটার নারায়ণগঞ্জে ২৪ হাজার পরীক্ষার্থী নিয়ে এইচএসসি পরীক্ষা শুরু, প্রতিটি কেন্দ্রে ট্যাগ অফিসার নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যা, লেপ-তোশকে মোড়ানো লাশ উদ্ধার নারায়ণগঞ্জ প্রাইম জেনারেল হসপিটালের মালিককে হত্যার হুমকি ও গাড়িতে হামলা, থানায় পৃথক অভিযোগ নাসিকের কর মেলায় বকেয়া পরিশোধে ২৭% ছাড়, প্রথম ১৫ দিনেই আদায় ৭ কোটি টাকা
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
নির্বাচিত হওয়ার পর আমি সবার এমপি, বৈষম্যের সুযোগ নেই: অ্যাডভোকেট আবুল কালাম
নগরের বাইরে

নির্বাচিত হওয়ার পর আমি সবার এমপি, বৈষম্যের সুযোগ নেই: অ্যাডভোকেট আবুল কালাম

শেয়ার করুন:

নির্বাচিত হওয়ার পর দল-মত নির্বিশেষে সকল মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করার এবং উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

​বৃহস্পতিবার (২ জুলাই) বন্দর উপজেলার কলাগাছিয়া ও বন্দর ইউনিয়নের অসচ্ছল পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​অ্যাডভোকেট আবুল কালাম বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাত্র সাড়ে চার মাসেই আমাদের মাঠপর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। আমি আপনাদের ভোটে নির্বাচিত এমপি। কে আমাকে ভোট দিয়েছেন, আর কে দেননি, সেটা দেখার দরকার নেই। এখন আমি সবার এমপি। আপনাদের সঙ্গে আমার সম্পর্ক উন্নয়নের, আপনাদের চাহিদা পূরণের। আমার কাছে বৈষম্যের কোনো স্থান নেই।"

​দীর্ঘ সময় পর আবারও জনগণের সেবার সুযোগ পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, "আল্লাহ যেহেতু ২০ বছর পর আমাকে আবারও এ পর্যায়ে এনেছেন, সেহেতু আমি এমন কিছু আপনাদের জন্য করে যেতে চাই, যাতে আপনাদের কাছে স্মরণীয় হয়ে থাকি।"

​অতীতে বিএনপির শাসনামলের উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, "রাজনৈতিকভাবে আমাদের এখানে কোনো হীনমন্যতা নেই। বিএনপি সরকারের আমলে আপনাদের জন্য কয়েকটি সেতু নির্মাণ করা হয়েছিল। তাই এখন আপনারা কলাগাছিয়ায় সহজেই যানবাহন নিয়ে চলাচল করতে পারেন।"

​এ সময় স্থানীয় গ্যাস সংকট প্রসঙ্গে এলাকাবাসীকে আশ্বস্ত করে সংসদ সদস্য বলেন, "আপনাদের গ্যাসের সমস্যাও অচিরেই সমাধান হবে। ২০০০ সালে বিএনপি সরকারই দেশে গ্যাস এনেছিল। আবার এই সরকারই আপনাদের গ্যাস ফিরিয়ে দেবে।"

​বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন।

​অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল কাউছার আশা। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ফতুল্লায় মাদক ব্যবসায়ী রকির অপকর্ম এবার দুই ভুক্তভোগীর জিডি ও অভিযোগ

ফতুল্লায় মাদক ব্যবসায়ী রকির অপকর্ম এবার দুই ভুক্তভোগীর জিডি ও অভিযোগ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): তরিকুল আহ্বায়ক ও মতিউর সদস্য সচিব, ফতুল্লা থানা কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): তরিকুল আহ্বায়ক ও মতিউর সদস্য সচিব, ফতুল্লা থানা কমিটি ঘোষণা

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যা, লেপ-তোশকে মোড়ানো লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যা, লেপ-তোশকে মোড়ানো লাশ উদ্ধার

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
এনায়েতনগরে জামায়াতের উদ্যোগে হাম ও ডেঙ্গু প্রতিরোধে হোমিওপ্যাথি ঔষধ বিতরণ

এনায়েতনগরে জামায়াতের উদ্যোগে হাম ও ডেঙ্গু প্রতিরোধে হোমিওপ্যাথি ঔষধ বিতরণ

বুধবার, ০১ জুলাই ২০২৬
ফতুল্লার এনায়েতনগরে স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিপির যুবাইর, অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ

ফতুল্লার এনায়েতনগরে স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিপির যুবাইর, অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ

বুধবার, ০১ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: ঝুটের গোডাউন ও দোকান ভস্মীভূত, ১ কোটি টাকার মালামাল রক্ষা

নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: ঝুটের গোডাউন ও দোকান ভস্মীভূত, ১ কোটি টাকার মালামাল রক্ষা

বুধবার, ০১ জুলাই ২০২৬