বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | Thursday, 02 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান’ বার্ষিকীর কর্মসূচি ঘোষণা নির্বাচিত হওয়ার পর আমি সবার এমপি, বৈষম্যের সুযোগ নেই: অ্যাডভোকেট আবুল কালাম ফতুল্লায় মাদক ব্যবসায়ী রকির অপকর্ম এবার দুই ভুক্তভোগীর জিডি ও অভিযোগ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): তরিকুল আহ্বায়ক ও মতিউর সদস্য সচিব, ফতুল্লা থানা কমিটি ঘোষণা ​'প্রয়োজনেই মাটি কাটা হয়েছে, ভায়াডাক্ট ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি ভিত্তিহীন'— ফতুল্লায় সেতুমন্ত্রী তীব্র তাপদাহে পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে 'টিম খোরশেদ', বিতরণ করা হচ্ছে মিনারেল ওয়াটার নারায়ণগঞ্জে ২৪ হাজার পরীক্ষার্থী নিয়ে এইচএসসি পরীক্ষা শুরু, প্রতিটি কেন্দ্রে ট্যাগ অফিসার নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যা, লেপ-তোশকে মোড়ানো লাশ উদ্ধার নারায়ণগঞ্জ প্রাইম জেনারেল হসপিটালের মালিককে হত্যার হুমকি ও গাড়িতে হামলা, থানায় পৃথক অভিযোগ নাসিকের কর মেলায় বকেয়া পরিশোধে ২৭% ছাড়, প্রথম ১৫ দিনেই আদায় ৭ কোটি টাকা
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: ঝুটের গোডাউন ও দোকান ভস্মীভূত, ১ কোটি টাকার মালামাল রক্ষা
নগরের বাইরে

নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: ঝুটের গোডাউন ও দোকান ভস্মীভূত, ১ কোটি টাকার মালামাল রক্ষা

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ শহরের দক্ষিণ সস্তাপুর এলাকার শিবু মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি সেমিপাকা ঝুটের গোডাউন ও একটি চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও সমন্বিত অভিযানে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে এবং প্রায় ১ কোটি টাকার মালামাল অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছে। স্বস্তির বিষয় হলো, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​আজ বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ সস্তাপুরের শিবু মার্কেটে এই আগুনের সূত্রপাত হয়।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ শিবু মার্কেটের ওই ঝুটের গোডাউনে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পাওয়া মাত্রই শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরবর্তীতে আগুনের তীব্রতা বিবেচনায় নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরাও অভিযানে যোগ দেন। মোট পাঁচটি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে আরও প্রায় আড়াই ঘণ্টা সময় লাগে। অবশেষে বেলা ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।

​ভয়াবহ এই আগুনে গোডাউনে থাকা বিপুল পরিমাণ ঝুট কাপড়, স-মিলের কাঠ, আসবাবপত্রসহ একটি সংলগ্ন চায়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, "সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের দ্রুত ও সমন্বিত অভিযানের ফলে আগুন আশপাশের ঘনবসতি ও অন্যান্য বাণিজ্যিক স্থাপনায় ছড়িয়ে পড়তে পারেনি। এতে প্রায় ১ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।"

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নির্বাচিত হওয়ার পর আমি সবার এমপি, বৈষম্যের সুযোগ নেই: অ্যাডভোকেট আবুল কালাম

নির্বাচিত হওয়ার পর আমি সবার এমপি, বৈষম্যের সুযোগ নেই: অ্যাডভোকেট আবুল কালাম

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
ফতুল্লায় মাদক ব্যবসায়ী রকির অপকর্ম এবার দুই ভুক্তভোগীর জিডি ও অভিযোগ

ফতুল্লায় মাদক ব্যবসায়ী রকির অপকর্ম এবার দুই ভুক্তভোগীর জিডি ও অভিযোগ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): তরিকুল আহ্বায়ক ও মতিউর সদস্য সচিব, ফতুল্লা থানা কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): তরিকুল আহ্বায়ক ও মতিউর সদস্য সচিব, ফতুল্লা থানা কমিটি ঘোষণা

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যা, লেপ-তোশকে মোড়ানো লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যা, লেপ-তোশকে মোড়ানো লাশ উদ্ধার

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
এনায়েতনগরে জামায়াতের উদ্যোগে হাম ও ডেঙ্গু প্রতিরোধে হোমিওপ্যাথি ঔষধ বিতরণ

এনায়েতনগরে জামায়াতের উদ্যোগে হাম ও ডেঙ্গু প্রতিরোধে হোমিওপ্যাথি ঔষধ বিতরণ

বুধবার, ০১ জুলাই ২০২৬
ফতুল্লার এনায়েতনগরে স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিপির যুবাইর, অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ

ফতুল্লার এনায়েতনগরে স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিপির যুবাইর, অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ

বুধবার, ০১ জুলাই ২০২৬