বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | Thursday, 02 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান’ বার্ষিকীর কর্মসূচি ঘোষণা নির্বাচিত হওয়ার পর আমি সবার এমপি, বৈষম্যের সুযোগ নেই: অ্যাডভোকেট আবুল কালাম ফতুল্লায় মাদক ব্যবসায়ী রকির অপকর্ম এবার দুই ভুক্তভোগীর জিডি ও অভিযোগ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): তরিকুল আহ্বায়ক ও মতিউর সদস্য সচিব, ফতুল্লা থানা কমিটি ঘোষণা ​'প্রয়োজনেই মাটি কাটা হয়েছে, ভায়াডাক্ট ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি ভিত্তিহীন'— ফতুল্লায় সেতুমন্ত্রী তীব্র তাপদাহে পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে 'টিম খোরশেদ', বিতরণ করা হচ্ছে মিনারেল ওয়াটার নারায়ণগঞ্জে ২৪ হাজার পরীক্ষার্থী নিয়ে এইচএসসি পরীক্ষা শুরু, প্রতিটি কেন্দ্রে ট্যাগ অফিসার নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যা, লেপ-তোশকে মোড়ানো লাশ উদ্ধার নারায়ণগঞ্জ প্রাইম জেনারেল হসপিটালের মালিককে হত্যার হুমকি ও গাড়িতে হামলা, থানায় পৃথক অভিযোগ নাসিকের কর মেলায় বকেয়া পরিশোধে ২৭% ছাড়, প্রথম ১৫ দিনেই আদায় ৭ কোটি টাকা
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
এনায়েতনগরে জামায়াতের উদ্যোগে হাম ও ডেঙ্গু প্রতিরোধে হোমিওপ্যাথি ঔষধ বিতরণ
নগরের বাইরে

এনায়েতনগরে জামায়াতের উদ্যোগে হাম ও ডেঙ্গু প্রতিরোধে হোমিওপ্যাথি ঔষধ বিতরণ

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর উদ্যোগে হাম ও ডেঙ্গু জ্বর প্রতিরোধে হোমিওপ্যাথিক ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে বৃহত্তর মাসদাইর বেকারি মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মোমিন। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও মেম্বার পদপ্রার্থী মো. রিদওয়ানুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডক্টরস ফোরামের মহানগর নেতা ডা. নুরুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুরুব্বিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা আব্দুল মোমিন বলেন, বর্তমানে দেশে হাম ও ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও দাবি করেন, বিতরণকৃত হোমিওপ্যাথিক ঔষধ সুস্থ ব্যক্তিরা প্রতিরোধমূলকভাবে গ্রহণ করতে পারবেন এবং আক্রান্ত ব্যক্তিরাও এটি সেবন করতে পারবেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রতিটি প্যাকেটে ডোজ ও সেবনবিধি উল্লেখ করা হয়েছে বলেও তিনি জানান। বক্তব্যে তিনি এলাকার উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি একটি মাদক, কিশোর গ্যাং এবং জলাবদ্ধতামুক্ত মডেল ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে স্থানীয় সাধারণ মানুষ ও সুবিধাভোগীদের মাঝে হোমিওপ্যাথিক ঔষধ বিতরণ করা হয়। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর ও বৈজ্ঞানিকভাবে স্বীকৃত উপায় হলো টিকাদান কর্মসূচি। অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধে মশা নিয়ন্ত্রণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা গ্রহণই সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নির্বাচিত হওয়ার পর আমি সবার এমপি, বৈষম্যের সুযোগ নেই: অ্যাডভোকেট আবুল কালাম

নির্বাচিত হওয়ার পর আমি সবার এমপি, বৈষম্যের সুযোগ নেই: অ্যাডভোকেট আবুল কালাম

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
ফতুল্লায় মাদক ব্যবসায়ী রকির অপকর্ম এবার দুই ভুক্তভোগীর জিডি ও অভিযোগ

ফতুল্লায় মাদক ব্যবসায়ী রকির অপকর্ম এবার দুই ভুক্তভোগীর জিডি ও অভিযোগ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): তরিকুল আহ্বায়ক ও মতিউর সদস্য সচিব, ফতুল্লা থানা কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): তরিকুল আহ্বায়ক ও মতিউর সদস্য সচিব, ফতুল্লা থানা কমিটি ঘোষণা

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যা, লেপ-তোশকে মোড়ানো লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যা, লেপ-তোশকে মোড়ানো লাশ উদ্ধার

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
ফতুল্লার এনায়েতনগরে স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিপির যুবাইর, অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ

ফতুল্লার এনায়েতনগরে স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিপির যুবাইর, অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ

বুধবার, ০১ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: ঝুটের গোডাউন ও দোকান ভস্মীভূত, ১ কোটি টাকার মালামাল রক্ষা

নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: ঝুটের গোডাউন ও দোকান ভস্মীভূত, ১ কোটি টাকার মালামাল রক্ষা

বুধবার, ০১ জুলাই ২০২৬