বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | Thursday, 02 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান’ বার্ষিকীর কর্মসূচি ঘোষণা নির্বাচিত হওয়ার পর আমি সবার এমপি, বৈষম্যের সুযোগ নেই: অ্যাডভোকেট আবুল কালাম ফতুল্লায় মাদক ব্যবসায়ী রকির অপকর্ম এবার দুই ভুক্তভোগীর জিডি ও অভিযোগ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): তরিকুল আহ্বায়ক ও মতিউর সদস্য সচিব, ফতুল্লা থানা কমিটি ঘোষণা ​'প্রয়োজনেই মাটি কাটা হয়েছে, ভায়াডাক্ট ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি ভিত্তিহীন'— ফতুল্লায় সেতুমন্ত্রী তীব্র তাপদাহে পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে 'টিম খোরশেদ', বিতরণ করা হচ্ছে মিনারেল ওয়াটার নারায়ণগঞ্জে ২৪ হাজার পরীক্ষার্থী নিয়ে এইচএসসি পরীক্ষা শুরু, প্রতিটি কেন্দ্রে ট্যাগ অফিসার নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যা, লেপ-তোশকে মোড়ানো লাশ উদ্ধার নারায়ণগঞ্জ প্রাইম জেনারেল হসপিটালের মালিককে হত্যার হুমকি ও গাড়িতে হামলা, থানায় পৃথক অভিযোগ নাসিকের কর মেলায় বকেয়া পরিশোধে ২৭% ছাড়, প্রথম ১৫ দিনেই আদায় ৭ কোটি টাকা
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান’ বার্ষিকীর কর্মসূচি ঘোষণা
মহানগর

নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান’ বার্ষিকীর কর্মসূচি ঘোষণা

শেয়ার করুন:

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা।

​বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকার মুহিত ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মাওলানা মমিনুল হক সরকার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

​সংবাদ সম্মেলনে জেলা আমীর বলেন, ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের ধারাবাহিকতায় দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এক অভূতপূর্ব পরিবর্তন আসে। তিনি আন্দোলনে নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং জুলাই গণঅভ্যুত্থানের মূল তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে মাসব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ঘোষিত মাসব্যাপী কর্মসূচিসমূহ:

  • ৪ জুলাই: ১১ দলীয় ঐক্যের ঘোষিত বিক্ষোভ সমাবেশে সমর্থন ও অংশগ্রহণ।
  • ৫ থেকে ২০ জুলাই: থানা ও ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিক আলোচনা সভা।
  • ১৩ জুলাই: ‘জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক বিশেষ সেমিনার।
  • ২৩ থেকে ২৫ জুলাই: উপজেলা ও থানা পর্যায়ে জুলাই আন্দোলনের চিত্র প্রদর্শনী।
  • ২৯ জুলাই: শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভা।
  • ১ আগস্ট: উপজেলা ভিত্তিক গণমিছিল।
  • ২ থেকে ৪ আগস্ট: শ্রমিক উইংয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি।
  • ৫ আগস্ট: ১১ দলীয় ঐক্যের মূল সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ।

​সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে মাওলানা মমিনুল হক সরকার এক প্রশ্নের জবাবে জানান, সরকারি দলের কর্মসূচি সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই এবং সরকার জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করবে কি না, সে বিষয়েও তারা অবগত নন।

​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, দেওয়ান খোরশেদ আলম, শ্রমিক নেতা আব্দুল মান্নান, মাওলানা মুজিবুর রহমান মিয়াজী, মুফতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

​'প্রয়োজনেই মাটি কাটা হয়েছে, ভায়াডাক্ট ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি ভিত্তিহীন'— ফতুল্লায় সেতুমন্ত্রী

​'প্রয়োজনেই মাটি কাটা হয়েছে, ভায়াডাক্ট ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি ভিত্তিহীন'— ফতুল্লায় সেতুমন্ত্রী

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
তীব্র তাপদাহে পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে 'টিম খোরশেদ', বিতরণ করা হচ্ছে মিনারেল ওয়াটার

তীব্র তাপদাহে পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে 'টিম খোরশেদ', বিতরণ করা হচ্ছে মিনারেল ওয়াটার

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে ২৪ হাজার পরীক্ষার্থী নিয়ে এইচএসসি পরীক্ষা শুরু, প্রতিটি কেন্দ্রে ট্যাগ অফিসার

নারায়ণগঞ্জে ২৪ হাজার পরীক্ষার্থী নিয়ে এইচএসসি পরীক্ষা শুরু, প্রতিটি কেন্দ্রে ট্যাগ অফিসার

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জ প্রাইম জেনারেল হসপিটালের মালিককে হত্যার হুমকি ও গাড়িতে হামলা, থানায় পৃথক অভিযোগ

নারায়ণগঞ্জ প্রাইম জেনারেল হসপিটালের মালিককে হত্যার হুমকি ও গাড়িতে হামলা, থানায় পৃথক অভিযোগ

বুধবার, ০১ জুলাই ২০২৬
নাসিকের কর মেলায় বকেয়া পরিশোধে ২৭% ছাড়, প্রথম ১৫ দিনেই আদায় ৭ কোটি টাকা

নাসিকের কর মেলায় বকেয়া পরিশোধে ২৭% ছাড়, প্রথম ১৫ দিনেই আদায় ৭ কোটি টাকা

বুধবার, ০১ জুলাই ২০২৬
জুলাই বিপ্লবের চেতনা ছড়াতে মাসব্যাপী কর্মসূচি শুরু: শহীদ স্বজনের কবর জিয়ারত করলেন খোরশেদ

জুলাই বিপ্লবের চেতনা ছড়াতে মাসব্যাপী কর্মসূচি শুরু: শহীদ স্বজনের কবর জিয়ারত করলেন খোরশেদ

বুধবার, ০১ জুলাই ২০২৬