বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | Thursday, 02 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান’ বার্ষিকীর কর্মসূচি ঘোষণা নির্বাচিত হওয়ার পর আমি সবার এমপি, বৈষম্যের সুযোগ নেই: অ্যাডভোকেট আবুল কালাম ফতুল্লায় মাদক ব্যবসায়ী রকির অপকর্ম এবার দুই ভুক্তভোগীর জিডি ও অভিযোগ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): তরিকুল আহ্বায়ক ও মতিউর সদস্য সচিব, ফতুল্লা থানা কমিটি ঘোষণা ​'প্রয়োজনেই মাটি কাটা হয়েছে, ভায়াডাক্ট ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি ভিত্তিহীন'— ফতুল্লায় সেতুমন্ত্রী তীব্র তাপদাহে পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে 'টিম খোরশেদ', বিতরণ করা হচ্ছে মিনারেল ওয়াটার নারায়ণগঞ্জে ২৪ হাজার পরীক্ষার্থী নিয়ে এইচএসসি পরীক্ষা শুরু, প্রতিটি কেন্দ্রে ট্যাগ অফিসার নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যা, লেপ-তোশকে মোড়ানো লাশ উদ্ধার নারায়ণগঞ্জ প্রাইম জেনারেল হসপিটালের মালিককে হত্যার হুমকি ও গাড়িতে হামলা, থানায় পৃথক অভিযোগ নাসিকের কর মেলায় বকেয়া পরিশোধে ২৭% ছাড়, প্রথম ১৫ দিনেই আদায় ৭ কোটি টাকা
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
ফতুল্লার এনায়েতনগরে স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিপির যুবাইর, অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ
নগরের বাইরে

ফতুল্লার এনায়েতনগরে স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিপির যুবাইর, অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ ভবন, প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও ওষুধের তীব্র সংকট এবং নাগরিক সুবিধার চরম অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার।

মঙ্গলবার (৩০ জুন) ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত এনায়েতনগর স্বাস্থ্য কমপ্লেক্সটি আকস্মিক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পরিদর্শন শেষে যুবাইর আহমেদ সরদার বলেন, "এর আগে যখন আমি এখানে এসেছিলাম, তখন স্বাস্থ্য কমপ্লেক্সটি বন্ধ পেয়েছিলাম। তবে আজ কর্মকর্তারা উপস্থিত আছেন এবং তারা নিয়মিত সেবা দেওয়ার চেষ্টা করছেন। কর্মরত অফিসারদের কাজ করার সদিচ্ছা থাকলেও সরকারিভাবে তাদের সেই ন্যূনতম সক্ষমতা বা সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। অত্যন্ত অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পরিবেশে এখানে সেবা দিতে হচ্ছে।"

তিনি আরও বলেন, "এই স্বাস্থ্য কমপ্লেক্সটি পুনর্নির্মাণের কথা আমরা শুনেছিলাম, কিন্তু বাস্তবে তার কোনো অগ্রগতি বা খবর নেই। এই পুনর্নির্মাণ প্রক্রিয়াটি বর্তমানে ঠিক কোন পর্যায়ে আছে এবং কতদিনের মধ্যে এটি বাস্তবায়ন সম্ভব, তা জানার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব।"

মৌলিক সুবিধার অভাব ও টয়লেটে পানি নেই স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের বেহাল দশার চিত্র তুলে ধরে যুবাইর আহমেদ সরদার বলেন, "ভেতরে রোগীদের জন্য একটা ফ্যান পর্যন্ত নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এখানে যে টয়লেটটি নির্মাণ করা হয়েছে, সেখানে পানির কোনো ব্যবস্থাই নেই! টয়লেটে যাওয়ার পর যদি পানির ব্যবস্থা না থাকে, তবে তা মানুষের ওপর এক ধরনের জুলুম। এই এলাকায় লাখ লাখ মানুষ বসবাস করে। তারা যদি স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ন্যূনতম পানির সুবিধাটুকুও না পায়, তবে এই স্বাস্থ্য কমপ্লেক্স থাকার চেয়ে না থাকাই ভালো।"

দুই মাস ধরে ওষুধ সংকট হাসপাতালের চিকিৎসকদের আন্তরিকতার প্রশংসা করলেও ওষুধের সংকট নিয়ে তীব্র ক্ষোভ জানান এই নেতা। তিনি বলেন, "কর্মরত অফিসাররা তাদের সমস্যার কথা আমাদের জানিয়েছেন। তারা গত দুই মাস ধরে সরকারি কোনো মেডিসিন (ওষুধ) পাচ্ছেন না। তাদের বলা হচ্ছে, নতুন বাজেট আসলে নাকি ওষুধ আসবে। এখন প্রশ্ন হলো, নতুন বাজেট আসার আগে এই দুই মাস যদি কোনো রোগীর জরুরি ওষুধের প্রয়োজন হয়, তবে তারা কী করবে? তারা কি ওষুধ ছাড়াই থাকবে? এখানে সেবা নিতে আসা সব মানুষ তো আর বাইরে থেকে ওষুধ কেনার মতো স্বাবলম্বী নন।"

স্বাস্থ্য কমপ্লেক্সের এই সংকটময় পরিস্থিতি উত্তরণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে এনসিপির জেলা আহ্বায়ক বলেন, "আমাদের পক্ষ থেকে চিকিৎসকদের বলেছি, যেকোনো প্রয়োজনে আমরা পাশে আছি। যদি বিশেষ কোনো বরাদ্দের প্রয়োজন হয়, তবে স্থানীয় মাননীয় সংসদ সদস্যের (এমপি) মাধ্যমে সেই বরাদ্দের ব্যবস্থা করতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।"
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নির্বাচিত হওয়ার পর আমি সবার এমপি, বৈষম্যের সুযোগ নেই: অ্যাডভোকেট আবুল কালাম

নির্বাচিত হওয়ার পর আমি সবার এমপি, বৈষম্যের সুযোগ নেই: অ্যাডভোকেট আবুল কালাম

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
ফতুল্লায় মাদক ব্যবসায়ী রকির অপকর্ম এবার দুই ভুক্তভোগীর জিডি ও অভিযোগ

ফতুল্লায় মাদক ব্যবসায়ী রকির অপকর্ম এবার দুই ভুক্তভোগীর জিডি ও অভিযোগ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): তরিকুল আহ্বায়ক ও মতিউর সদস্য সচিব, ফতুল্লা থানা কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): তরিকুল আহ্বায়ক ও মতিউর সদস্য সচিব, ফতুল্লা থানা কমিটি ঘোষণা

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যা, লেপ-তোশকে মোড়ানো লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যা, লেপ-তোশকে মোড়ানো লাশ উদ্ধার

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
এনায়েতনগরে জামায়াতের উদ্যোগে হাম ও ডেঙ্গু প্রতিরোধে হোমিওপ্যাথি ঔষধ বিতরণ

এনায়েতনগরে জামায়াতের উদ্যোগে হাম ও ডেঙ্গু প্রতিরোধে হোমিওপ্যাথি ঔষধ বিতরণ

বুধবার, ০১ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: ঝুটের গোডাউন ও দোকান ভস্মীভূত, ১ কোটি টাকার মালামাল রক্ষা

নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: ঝুটের গোডাউন ও দোকান ভস্মীভূত, ১ কোটি টাকার মালামাল রক্ষা

বুধবার, ০১ জুলাই ২০২৬