বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | Thursday, 02 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান’ বার্ষিকীর কর্মসূচি ঘোষণা নির্বাচিত হওয়ার পর আমি সবার এমপি, বৈষম্যের সুযোগ নেই: অ্যাডভোকেট আবুল কালাম ফতুল্লায় মাদক ব্যবসায়ী রকির অপকর্ম এবার দুই ভুক্তভোগীর জিডি ও অভিযোগ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): তরিকুল আহ্বায়ক ও মতিউর সদস্য সচিব, ফতুল্লা থানা কমিটি ঘোষণা ​'প্রয়োজনেই মাটি কাটা হয়েছে, ভায়াডাক্ট ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি ভিত্তিহীন'— ফতুল্লায় সেতুমন্ত্রী তীব্র তাপদাহে পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে 'টিম খোরশেদ', বিতরণ করা হচ্ছে মিনারেল ওয়াটার নারায়ণগঞ্জে ২৪ হাজার পরীক্ষার্থী নিয়ে এইচএসসি পরীক্ষা শুরু, প্রতিটি কেন্দ্রে ট্যাগ অফিসার নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যা, লেপ-তোশকে মোড়ানো লাশ উদ্ধার নারায়ণগঞ্জ প্রাইম জেনারেল হসপিটালের মালিককে হত্যার হুমকি ও গাড়িতে হামলা, থানায় পৃথক অভিযোগ নাসিকের কর মেলায় বকেয়া পরিশোধে ২৭% ছাড়, প্রথম ১৫ দিনেই আদায় ৭ কোটি টাকা
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. রাজনীতি
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ ভয়েস//  ১ জুলাই (বুধবার)

 ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশব্যাপী এবং নারায়ণগঞ্জ মহানগরীতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার ঘোষিত কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

তিনি বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি। গণভোটের মাধ্যমে প্রকাশিত জনমত বাস্তবায়নের দাবি জানান তিনি।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— আগামী ২ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত মহানগরী, থানা ও ওয়ার্ড পর্যায়ে গণঅভ্যুত্থানে নিহত, আহত ও পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও স্মরণসভা আয়োজন।

এছাড়া ১৭ জুলাই গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে যুব র‌্যালি, ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত থানা ও ওয়ার্ড পর্যায়ে জুলাই স্মৃতিচারণ, ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা এবং শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল আয়োজনের কর্মসূচি ঘোষণা করা হয়। একই সময়ে থানা ভিত্তিক গণরায় বাস্তবায়নের দাবিতে গণসমাবেশও অনুষ্ঠিত হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ আগস্ট মহানগরীর উদ্যোগে গণমিছিল এবং ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে গণসমাবেশ ও বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এছাড়া ৫ আগস্ট মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ছাত্রনেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে কয়েকটি দাবিও তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— জুলাইয়ের ঘটনায় অভিযুক্তদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, শহীদ ওসমান বিন হাদীর হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করা এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান।

বক্তব্যে নেতারা জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা, মাদক সমস্যার মোকাবিলা এবং একটি গঠনমূলক বাংলাদেশ বিনির্মাণের বিষয়েও গুরুত্বারোপ করেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। তিনি বলেন, শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য ও ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর মাওলানা মো. আব্দুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জি. মো. মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা মো. জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি হাফেজ আব্দুল মোমিন, মহানগরী মজলিসে শুরা সদস্য মাহাবুব আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলন থেকে ঘোষিত কর্মসূচি সফল করতে এবং অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বস্তরের জনগণ, বিশেষ করে ছাত্র-যুবসমাজের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করা হয়।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব বহিষ্কার

রবিবার, ২১ জুন ২০২৬
শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ: নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার বহিষ্কার

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ: নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার বহিষ্কার

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

শনিবার, ১৬ মে ২০২৬
প্রয়াত খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের ৯০ দিনের কর্মসূচি ঘোষণা

প্রয়াত খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের ৯০ দিনের কর্মসূচি ঘোষণা

শুক্রবার, ১৫ মে ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী'—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী'—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ

শুক্রবার, ০৮ মে ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ - মিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ - মিছিল

শনিবার, ১১ এপ্রিল ২০২৬