বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ | Thursday, 04 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
জিয়াউর রহমান স্মরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের ৭ দিনের আয়োজন আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু এক বছরের বেশি কারাবাসের পর মুক্ত আইভী, দেওভোগের বাড়ির চারপাশে পুলিশের সিসিটিভি ক্যামেরা ডকইয়ার্ডে তৈরি ৭০ টনের ফ্লোটিং ক্রেন বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর বন্দরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল ৩৯১ দিন পর চুনকা কুটিরে আইভী: নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সাথে জেলা মহিলা পরিষদের সৌজন্য সাক্ষাৎ, যৌথভাবে কাজ করার আশাবাদ কারামুক্ত হলেন নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সেলিম ওসমানকে গ্রেফতার করা না হলে ধরে আনার হুমকি বিএনপি নেতার তীব্র গরমে স্বস্তির ছোঁয়া: শহরের মোড়ে মোড়ে ডিসি-এসপির ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
নগরের বাইরে

আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নানার বাড়িতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

​নিহত দুই শিশু হলো— আকিবুল (১১) ও তার ছোট ভাই সাফওয়ান (৭)। তারা রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে। এদের মধ্যে বড় ভাই আকিবুল স্থানীয় একটি হাফেজি মাদ্রাসার ছাত্র এবং ছোট ভাই সাফওয়ান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

​পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুই ভাই কয়েকদিন আগে হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে তাদের নানা তাজুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারা দুই ভাই নানার বাড়ির পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে ছোট ভাই সাফওয়ান পানির গভীরে তলিয়ে যেতে থাকলে বড় ভাই আকিবুল তাকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত সে নিজেও পানির নিচে তলিয়ে যায়।

​বেশ কিছু সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।

​আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি না থাকায়, আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

​এদিকে, পবিত্র ঈদের আগে একসঙ্গে দুই নিষ্পাপ শিশুর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের ক্রন্দনে ভারী হয়ে উঠেছে চারপাশ।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ডকইয়ার্ডে তৈরি ৭০ টনের ফ্লোটিং ক্রেন বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর

ডকইয়ার্ডে তৈরি ৭০ টনের ফ্লোটিং ক্রেন বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
মোবাইল না পেয়ে বাবাকে বটি দিয়ে কুপিয়ে জখম, পাষণ্ড ছেলে গ্রেফতার

মোবাইল না পেয়ে বাবাকে বটি দিয়ে কুপিয়ে জখম, পাষণ্ড ছেলে গ্রেফতার

বুধবার, ০৩ জুন ২০২৬
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরীর মৃত্যু, আহত ২

বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরীর মৃত্যু, আহত ২

বুধবার, ০৩ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলার ২ আসামি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলার ২ আসামি গ্রেফতার

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬