বুধবার, ০৩ জুন ২০২৬ | Wednesday, 03 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সাথে জেলা মহিলা পরিষদের সৌজন্য সাক্ষাৎ, যৌথভাবে কাজ করার আশাবাদ কারামুক্ত হলেন নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সেলিম ওসমানকে গ্রেফতার করা না হলে ধরে আনার হুমকি বিএনপি নেতার তীব্র গরমে স্বস্তির ছোঁয়া: শহরের মোড়ে মোড়ে ডিসি-এসপির ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ নাসিকে পাওয়ার চায়না’র প্রতিনিধি দল: সুপেয় পানি সরবরাহে আধুনিক শোধনাগার স্থাপনের পরিকল্পনা মোবাইল না পেয়ে বাবাকে বটি দিয়ে কুপিয়ে জখম, পাষণ্ড ছেলে গ্রেফতার বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরীর মৃত্যু, আহত ২ সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলার ২ আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
কারামুক্ত হলেন নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী
মহানগর

কারামুক্ত হলেন নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী

শেয়ার করুন:

দীর্ঘ এক বছরেরও বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) তিনবারের নির্বাচিত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

​বুধবার (৩ জুন) রাত সোয়া দশটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্ত হন।

​বিষয়টি নিশ্চিত করে ডা. আইভীর আইনজীবী ও নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, কারামুক্তির পর সাবেক এই সিটি মেয়র সরাসরি নারায়ণগঞ্জের দেওভোগে অবস্থিত তাঁর নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মামলার প্রয়োজনীয় সকল কাগজপত্র বুধবার রাতে কারাগারে পৌঁছানোর পর কারা কর্তৃপক্ষ তাঁকে মুক্তি দেয়।

যেভাবে কাটল এক বছরের বন্দিজীবন:

আদালত ও আইনজীবী সূত্রে জানা যায়, গত বছরের ৯ মে দেওভোগের নিজ বাড়ি থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে করা পাঁচটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

​নিম্ন আদালতে জামিন না পাওয়ায় আইভীর পরিবার উচ্চ আদালতের দ্বারস্থ হন। হাইকোর্ট ওই পাঁচ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিলে পুলিশ নতুন করে আরও পাঁচটি মামলায় তাঁকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায়। অথচ চাঞ্চল্যকর তথ্য হলো, নতুন এই পাঁচ মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) ডা. আইভীর কোনো নাম ছিল না।

আইনি জটিলতা ও আপিল বিভাগের আদেশ:

পরবর্তীতে সেই পাঁচ মামলাতেও হাইকোর্ট জামিন মঞ্জুর করলে পুলিশ আবারও নতুন দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায়। সব মিলিয়ে একের পর এক মোট ১২টি মামলায় তাঁকে জড়ানো হয়। একই সময়ে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল করলে তাঁর কারামুক্তি দীর্ঘায়িত হতে থাকে।

​অবশেষে গত ১৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়ে ‘নো অর্ডার’ (কোনো আদেশ নয়) আদেশ দেন। এর ফলে ডা. আইভীর কারামুক্তির সব ধরনের আইনি জটিলতার অবসান ঘটে এবং আজ তিনি কারাগার থেকে বের হয়ে আসেন।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সাথে জেলা মহিলা পরিষদের সৌজন্য সাক্ষাৎ, যৌথভাবে কাজ করার আশাবাদ

নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সাথে জেলা মহিলা পরিষদের সৌজন্য সাক্ষাৎ, যৌথভাবে কাজ করার আশাবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬
সেলিম ওসমানকে গ্রেফতার করা না হলে ধরে আনার হুমকি বিএনপি নেতার

সেলিম ওসমানকে গ্রেফতার করা না হলে ধরে আনার হুমকি বিএনপি নেতার

বুধবার, ০৩ জুন ২০২৬
তীব্র গরমে স্বস্তির ছোঁয়া: শহরের মোড়ে মোড়ে ডিসি-এসপির ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ

তীব্র গরমে স্বস্তির ছোঁয়া: শহরের মোড়ে মোড়ে ডিসি-এসপির ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ

বুধবার, ০৩ জুন ২০২৬
নাসিকে পাওয়ার চায়না’র প্রতিনিধি দল: সুপেয় পানি সরবরাহে আধুনিক শোধনাগার স্থাপনের পরিকল্পনা

নাসিকে পাওয়ার চায়না’র প্রতিনিধি দল: সুপেয় পানি সরবরাহে আধুনিক শোধনাগার স্থাপনের পরিকল্পনা

বুধবার, ০৩ জুন ২০২৬
ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
ত্বকীর হত্যা মামলা: ১ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের

ত্বকীর হত্যা মামলা: ১ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের

মঙ্গলবার, ০২ জুন ২০২৬