সোমবার, ১৮ মে ২০২৬ | Monday, 18 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
ফতুল্লায় ছোরা ও পালসার মোটরসাইকেলসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার জুলাই অভ্যুত্থানে আহত পিকআপ চালককে নারায়ণগঞ্জ জেলা পরিষদের আর্থিক অনুদান সোনারগাঁয়ে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ মায়ের ১২ মামলায় জামিন বহাল, সাবেক মেয়র আইভীর কারামুক্তিতে বাধা নেই নারায়ণগঞ্জে গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে পরিবহন শ্রমিকদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু বন্দরে চাঁদা না পেয়ে বিরিয়ানির দোকানে হামলা-লুটপাট, আহত ৩ আড়াই বছর পর ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৬ নারায়ণগঞ্জে ১৯ মে থেকে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ নারায়ণগঞ্জে ১৯ মে থেকে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ফতুল্লায় ভাইকে কুপিয়ে হত্যা: শরীয়তপুরের চরাঞ্চল থেকে বড় ভাই গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
জুলাই অভ্যুত্থানে আহত পিকআপ চালককে নারায়ণগঞ্জ জেলা পরিষদের আর্থিক অনুদান
মহানগর

জুলাই অভ্যুত্থানে আহত পিকআপ চালককে নারায়ণগঞ্জ জেলা পরিষদের আর্থিক অনুদান

শেয়ার করুন:
জুলাই-২৪ গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মো. সাহালম ইসলামের চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ।
​সম্প্রতি জেলা পরিষদে করা সাহালমের একটি লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে 

রোববার (১৭ মে) তার হাতে এই চিকিৎসা সহায়তার চেক তুলে দেওয়া হয়। নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ ভুক্তভোগীর কাছে অনুদানের এই চেক হস্তান্তর করেন।

​আবেদন ও জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ এলাকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে গুলিবিদ্ধ হন মো. সাহালম ইসলাম। এতে তার কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং হাতের দুটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহত হওয়ার পর থেকে এ পর্যন্ত তার শরীরে একাধিক অস্ত্রোপচার (অপারেশন) করা হয়েছে এবং বর্তমানেও তার উন্নত চিকিৎসা চলমান রয়েছে।

​পেশায় পিকআপ ভ্যান চালক সাহালম ইসলাম আন্দোলনে আহত হওয়ার পর থেকে পুরোপুরি কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন। কোনো উপার্জন না থাকায় স্ত্রী ও সন্তান নিয়ে তিনি বর্তমানে চরম আর্থিক অনটন ও মানবেতর জীবনযাপন করছেন বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়। তার এই অসহায়ত্বের বিষয়টি বিবেচনা করে জেলা পরিষদের পক্ষ থেকে দ্রুত এই অনুদান নিশ্চিত করা হয়।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

১২ মামলায় জামিন বহাল, সাবেক মেয়র আইভীর কারামুক্তিতে বাধা নেই

১২ মামলায় জামিন বহাল, সাবেক মেয়র আইভীর কারামুক্তিতে বাধা নেই

রবিবার, ১৭ মে ২০২৬
নারায়ণগঞ্জে গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে পরিবহন শ্রমিকদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নারায়ণগঞ্জে গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে পরিবহন শ্রমিকদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রবিবার, ১৭ মে ২০২৬
নারায়ণগঞ্জে ১৯ মে থেকে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’

তারেক রহমানের পদক্ষেপের কারণেই ৯০-৯৫% মানুষ বিএনপিকে পছন্দ করে: সাখাওয়াত হোসেন

তারেক রহমানের পদক্ষেপের কারণেই ৯০-৯৫% মানুষ বিএনপিকে পছন্দ করে: সাখাওয়াত হোসেন

শনিবার, ১৬ মে ২০২৬
​‘নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, প্রমাণ করবে এই উপস্থিতি’: অধ্যাপক মামুন মাহমুদ

​‘নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, প্রমাণ করবে এই উপস্থিতি’: অধ্যাপক মামুন মাহমুদ

শনিবার, ১৬ মে ২০২৬