সোমবার, ১৮ মে ২০২৬ | Monday, 18 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
ফতুল্লায় ছোরা ও পালসার মোটরসাইকেলসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার জুলাই অভ্যুত্থানে আহত পিকআপ চালককে নারায়ণগঞ্জ জেলা পরিষদের আর্থিক অনুদান সোনারগাঁয়ে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ মায়ের ১২ মামলায় জামিন বহাল, সাবেক মেয়র আইভীর কারামুক্তিতে বাধা নেই নারায়ণগঞ্জে গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে পরিবহন শ্রমিকদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু বন্দরে চাঁদা না পেয়ে বিরিয়ানির দোকানে হামলা-লুটপাট, আহত ৩ আড়াই বছর পর ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৬ নারায়ণগঞ্জে ১৯ মে থেকে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ নারায়ণগঞ্জে ১৯ মে থেকে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ফতুল্লায় ভাইকে কুপিয়ে হত্যা: শরীয়তপুরের চরাঞ্চল থেকে বড় ভাই গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
সোনারগাঁয়ে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ মায়ের
নগরের বাইরে

সোনারগাঁয়ে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ মায়ের

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে আশরাফুল ইসলাম (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আশরাফুলের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​রোববার (১৭ মে) সকালে উপজেলার বারদী ইউনিয়নের বড় আলমদী শাউপাড়া-বাগ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আশরাফুল বারদী ইউনিয়নের মহিলা গ্রাম পুলিশ ফুলেছা বেগমের ছেলে।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ির পাশের একটি বাগানে গাছের সঙ্গে আশরাফুলের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
​নিহতের মা গ্রাম পুলিশ ফুলেছা বেগম অভিযোগ করে বলেন, “আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার আগে কয়েকজন বন্ধু আশরাফুলকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, এরপর থেকেই সে নিখোঁজ ছিল।” তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

​সোনারগাঁ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
​সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ফতুল্লায় ছোরা ও পালসার মোটরসাইকেলসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

ফতুল্লায় ছোরা ও পালসার মোটরসাইকেলসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

রবিবার, ১৭ মে ২০২৬
বন্দরে চাঁদা না পেয়ে বিরিয়ানির দোকানে হামলা-লুটপাট, আহত ৩

বন্দরে চাঁদা না পেয়ে বিরিয়ানির দোকানে হামলা-লুটপাট, আহত ৩

রবিবার, ১৭ মে ২০২৬
আড়াই বছর পর ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৬

আড়াই বছর পর ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৬

রবিবার, ১৭ মে ২০২৬
ফতুল্লায় ভাইকে কুপিয়ে হত্যা: শরীয়তপুরের চরাঞ্চল থেকে বড় ভাই গ্রেফতার

ফতুল্লায় ভাইকে কুপিয়ে হত্যা: শরীয়তপুরের চরাঞ্চল থেকে বড় ভাই গ্রেফতার

রবিবার, ১৭ মে ২০২৬
মাদক ও অপরাধের বিরুদ্ধে বরপায় ওসির মতবিনিময়: 'কাউকে ছাড় দেওয়া হবে না'

মাদক ও অপরাধের বিরুদ্ধে বরপায় ওসির মতবিনিময়: 'কাউকে ছাড় দেওয়া হবে না'

শনিবার, ১৬ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার, ১৬ মে ২০২৬