সোমবার, ১৮ মে ২০২৬ | Monday, 18 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
ফতুল্লায় ছোরা ও পালসার মোটরসাইকেলসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার জুলাই অভ্যুত্থানে আহত পিকআপ চালককে নারায়ণগঞ্জ জেলা পরিষদের আর্থিক অনুদান সোনারগাঁয়ে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ মায়ের ১২ মামলায় জামিন বহাল, সাবেক মেয়র আইভীর কারামুক্তিতে বাধা নেই নারায়ণগঞ্জে গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে পরিবহন শ্রমিকদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু বন্দরে চাঁদা না পেয়ে বিরিয়ানির দোকানে হামলা-লুটপাট, আহত ৩ আড়াই বছর পর ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৬ নারায়ণগঞ্জে ১৯ মে থেকে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ নারায়ণগঞ্জে ১৯ মে থেকে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ফতুল্লায় ভাইকে কুপিয়ে হত্যা: শরীয়তপুরের চরাঞ্চল থেকে বড় ভাই গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জে গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে পরিবহন শ্রমিকদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
মহানগর

নারায়ণগঞ্জে গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে পরিবহন শ্রমিকদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

শেয়ার করুন:
গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে চালক, সুপারভাইজার ও সহকারীদের দক্ষতা উন্নয়নে নারায়ণগঞ্জে শুরু হয়েছে চার দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের আওতায় 'শিখা' প্রকল্পের উদ্যোগে এই ব্যতিক্রমী কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

​রোববার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ শহরের ১নং আলম খান লেনস্থ ‘গ্রীন পলান্ন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে’ এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চার দিনব্যাপী এই প্রশিক্ষণ আগামী ২০ মে পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।
​প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম।

​আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো গণপরিবহনে জেন্ডার সংবেদনশীলতা ও সম্মানজনক আচরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি গণপরিবহনে নারী যাত্রীদের যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা এবং একটি নিরাপদ পরিবহন পরিবেশ নিশ্চিত করতে চালক ও সহকারীদের দায়িত্ব ও জবাবদিহিতা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া।

​চার দিনব্যাপী এই প্রশিক্ষণের প্রথম দিনে ব্র্যাক ড্রাইভিং স্কুল (ঢাকা)-এর ট্রেইনার জেমস যোয়াব সরেন মূল সেশন পরিচালনা করেন। প্রথম ব্যাচে ২০ জন চালক, সুপারভাইজার ও হেলপার অংশগ্রহণ করেন।
​এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির ফিল্ড কমিউনিকেটর মো. নূর ইসলাম নূর এবং ব্র্যাক শিখা প্রকল্পের কমিউনিটি ভলান্টিয়ার টিম লিডার রাকিবুল ইসলাম ইফতি।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

জুলাই অভ্যুত্থানে আহত পিকআপ চালককে নারায়ণগঞ্জ জেলা পরিষদের আর্থিক অনুদান

জুলাই অভ্যুত্থানে আহত পিকআপ চালককে নারায়ণগঞ্জ জেলা পরিষদের আর্থিক অনুদান

রবিবার, ১৭ মে ২০২৬
১২ মামলায় জামিন বহাল, সাবেক মেয়র আইভীর কারামুক্তিতে বাধা নেই

১২ মামলায় জামিন বহাল, সাবেক মেয়র আইভীর কারামুক্তিতে বাধা নেই

রবিবার, ১৭ মে ২০২৬
নারায়ণগঞ্জে ১৯ মে থেকে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’

তারেক রহমানের পদক্ষেপের কারণেই ৯০-৯৫% মানুষ বিএনপিকে পছন্দ করে: সাখাওয়াত হোসেন

তারেক রহমানের পদক্ষেপের কারণেই ৯০-৯৫% মানুষ বিএনপিকে পছন্দ করে: সাখাওয়াত হোসেন

শনিবার, ১৬ মে ২০২৬
​‘নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, প্রমাণ করবে এই উপস্থিতি’: অধ্যাপক মামুন মাহমুদ

​‘নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, প্রমাণ করবে এই উপস্থিতি’: অধ্যাপক মামুন মাহমুদ

শনিবার, ১৬ মে ২০২৬