রবিবার, ১৭ মে ২০২৬ | Sunday, 17 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
মাদক ও অপরাধের বিরুদ্ধে বরপায় ওসির মতবিনিময়: 'কাউকে ছাড় দেওয়া হবে না' তারেক রহমানের পদক্ষেপের কারণেই ৯০-৯৫% মানুষ বিএনপিকে পছন্দ করে: সাখাওয়াত হোসেন সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমানের চাঁদপুর সফর: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ বিএনপির বিশাল সংবর্ধনা ​‘নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, প্রমাণ করবে এই উপস্থিতি’: অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ: বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু, মোট নিহতের সংখ্যা ২ সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাতা গ্রেপ্তার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ কুতুবপুরে এমপি আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময়: সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক বন্দরে ফুটওভার ব্রিজের দাবিতে কেওঢালায় এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
​‘নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, প্রমাণ করবে এই উপস্থিতি’: অধ্যাপক মামুন মাহমুদ
মহানগর

​‘নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, প্রমাণ করবে এই উপস্থিতি’: অধ্যাপক মামুন মাহমুদ

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতি প্রমাণ করে নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি মানুষের ভালোবাসা এখনো অটুট।
​শনিবার (১৬ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রধানমন্ত্রীর চাঁদপুরের যাত্রাপথে শুভেচ্ছা জানাতে অপেক্ষার সময় উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পরিবর্তনের রাজনীতির প্রতি সমর্থন
​অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “হাজার হাজার নেতা-কর্মী এখানে সমবেত হয়েছেন—এটি হলো তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা এবং নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, সেই বিষয়টিই এর মধ্য দিয়ে ফুটে উঠেছে। আরেকটি হলো বর্তমান প্রধানমন্ত্রী, তিনি যে পরিবর্তনের রাজনীতি ও দেশ নির্মাণের রাজনীতি ঘোষণা দিয়েছেন, সেই রাজনীতির প্রতি মানুষের যে শ্রদ্ধা এবং সমর্থন, সেটি জানানোর জন্যই আজ এই উপস্থিতি।”
​তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রী দেশজুড়ে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন। সারা দেশে ঘুরে ঘুরে তিনি খাল খনন করছেন এবং আজকেও তিনি খাল খনন কর্মসূচিতে অংশ নিতেই চাঁদপুর যাচ্ছেন।

​দলীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ততার কথা উল্লেখ করে মামুন মাহমুদ বলেন, “প্রত্যেকটা কর্মসূচিতে নারায়ণগঞ্জের মানুষের সমর্থন রয়েছে। আর সেই কারণেই তারা শুধু গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিয়ে আমাদের দলের প্রার্থীকে জয়যুক্তই করেনি, এখন পর্যন্ত অকুন্ঠ সমর্থন জানিয়ে যাচ্ছেন।”
​তিনি জানান, প্রচণ্ড রোদ উপেক্ষা করে সকাল ৬টা-৭টা থেকেই মানুষ মহাসড়কের পাশে জড়ো হতে শুরু করেছে এবং সময় বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি আরও বাড়ছে। প্রধানমন্ত্রীকে এক নজর দেখা এবং তাঁর কর্মসূচির প্রতি নারায়ণগঞ্জের মানুষের শ্রদ্ধা ও সমর্থন জানানোই এই জমায়েতের মূল উদ্দেশ্য।
​“আমরা তাকে জাস্ট এক নজর দেখব এবং তার প্রতি আমাদের সমর্থন জানাব যে—আপনার সব কর্মসূচির প্রতি নারায়ণগঞ্জের মানুষের শ্রদ্ধা ও সমর্থন রয়েছে।” — অধ্যাপক মামুন মাহমুদ

​নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনগুলো কতটা শক্তিশালী, এই জমায়েতের মাধ্যমে সেটি প্রমাণিত হবে বলে দাবি করেন জেলা বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, এখানে মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সব সংগঠনের নেতা-কর্মীরা এসেছেন।
​বক্তব্যের শেষে তিনি অতীতের নির্বাচনের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, “যতবার বাংলাদেশে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হয়েছে, নারায়ণগঞ্জের ৫টি আসনেই বিএনপি জয়লাভ করেছে। সুতরাং নারায়ণগঞ্জকে নিয়ে সারা দেশের মানুষের যতই উৎকণ্ঠা থাকুক, আমরা নারায়ণগঞ্জের মানুষ সকল অত্যাচার-নিপীড়ন সহ্য করেই বিএনপির পতাকাটা ধরে রেখেছি।”
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

তারেক রহমানের পদক্ষেপের কারণেই ৯০-৯৫% মানুষ বিএনপিকে পছন্দ করে: সাখাওয়াত হোসেন

তারেক রহমানের পদক্ষেপের কারণেই ৯০-৯৫% মানুষ বিএনপিকে পছন্দ করে: সাখাওয়াত হোসেন

শনিবার, ১৬ মে ২০২৬
কুতুবপুরে এমপি আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময়: সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক

কুতুবপুরে এমপি আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময়: সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক

শুক্রবার, ১৫ মে ২০২৬
ফতুল্লায় ঈদগাহর জমি দখলের পাঁয়তারা, মুসল্লিদের বিক্ষোভ ও আল্টিমেটাম

ফতুল্লায় ঈদগাহর জমি দখলের পাঁয়তারা, মুসল্লিদের বিক্ষোভ ও আল্টিমেটাম

শুক্রবার, ১৫ মে ২০২৬
নারায়ণগঞ্জে কোরবানির ২২ পশুর হাটের ইজারা সম্পন্ন: নেপথ্যে বিএনপি নেতারা

নারায়ণগঞ্জে কোরবানির ২২ পশুর হাটের ইজারা সম্পন্ন: নেপথ্যে বিএনপি নেতারা

শুক্রবার, ১৫ মে ২০২৬
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও ইলেকট্রিক শক যন্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও ইলেকট্রিক শক যন্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সড়ক দূর্ঘটনায় আড়াইহাজার ভুমি অফিসের কর্মকর্তা নিহত

সড়ক দূর্ঘটনায় আড়াইহাজার ভুমি অফিসের কর্মকর্তা নিহত

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬