রবিবার, ১৭ মে ২০২৬ | Sunday, 17 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
মাদক ও অপরাধের বিরুদ্ধে বরপায় ওসির মতবিনিময়: 'কাউকে ছাড় দেওয়া হবে না' তারেক রহমানের পদক্ষেপের কারণেই ৯০-৯৫% মানুষ বিএনপিকে পছন্দ করে: সাখাওয়াত হোসেন সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমানের চাঁদপুর সফর: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ বিএনপির বিশাল সংবর্ধনা ​‘নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, প্রমাণ করবে এই উপস্থিতি’: অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ: বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু, মোট নিহতের সংখ্যা ২ সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাতা গ্রেপ্তার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ কুতুবপুরে এমপি আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময়: সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক বন্দরে ফুটওভার ব্রিজের দাবিতে কেওঢালায় এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
তারেক রহমানের পদক্ষেপের কারণেই ৯০-৯৫% মানুষ বিএনপিকে পছন্দ করে: সাখাওয়াত হোসেন
মহানগর

তারেক রহমানের পদক্ষেপের কারণেই ৯০-৯৫% মানুষ বিএনপিকে পছন্দ করে: সাখাওয়াত হোসেন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীরভাবে ভালোবাসে। তার দাবি, তারেক রহমানের বিভিন্ন পদক্ষেপের কারণে ৯০ থেকে ৯৫ শতাংশ মানুষ ব্যক্তিগতভাবে বিএনপি ও তাকে পছন্দ করে এবং তার সাফল্য কামনা করে।

শনিবার (১৬ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে মদনপুর এলাকায় প্রধানমন্ত্রীর চাঁদপুর যাত্রাপথে অভ্যর্থনা জানানোর অপেক্ষার সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজ মহানগরের উপর দিয়ে দলের শীর্ষ নেতা যাত্রা করবেন। তাকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের নিয়ে তারা সেখানে উপস্থিত হয়েছেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। পাশাপাশি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জ মহানগরের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তারেক রহমানের সকল কর্মসূচি সর্বশক্তি দিয়ে বাস্তবায়ন করা হবে এবং জনগণের মুখে হাসি ফোটানো হবে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, সদস্য আনোয়ার প্রধান, মাসুদ রানাসহ অন্যান্য নেতাকর্মীরা।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

​‘নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, প্রমাণ করবে এই উপস্থিতি’: অধ্যাপক মামুন মাহমুদ

​‘নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, প্রমাণ করবে এই উপস্থিতি’: অধ্যাপক মামুন মাহমুদ

শনিবার, ১৬ মে ২০২৬
কুতুবপুরে এমপি আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময়: সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক

কুতুবপুরে এমপি আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময়: সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক

শুক্রবার, ১৫ মে ২০২৬
ফতুল্লায় ঈদগাহর জমি দখলের পাঁয়তারা, মুসল্লিদের বিক্ষোভ ও আল্টিমেটাম

ফতুল্লায় ঈদগাহর জমি দখলের পাঁয়তারা, মুসল্লিদের বিক্ষোভ ও আল্টিমেটাম

শুক্রবার, ১৫ মে ২০২৬
নারায়ণগঞ্জে কোরবানির ২২ পশুর হাটের ইজারা সম্পন্ন: নেপথ্যে বিএনপি নেতারা

নারায়ণগঞ্জে কোরবানির ২২ পশুর হাটের ইজারা সম্পন্ন: নেপথ্যে বিএনপি নেতারা

শুক্রবার, ১৫ মে ২০২৬
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও ইলেকট্রিক শক যন্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও ইলেকট্রিক শক যন্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সড়ক দূর্ঘটনায় আড়াইহাজার ভুমি অফিসের কর্মকর্তা নিহত

সড়ক দূর্ঘটনায় আড়াইহাজার ভুমি অফিসের কর্মকর্তা নিহত

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬