রবিবার, ১৭ মে ২০২৬ | Sunday, 17 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
মাদক ও অপরাধের বিরুদ্ধে বরপায় ওসির মতবিনিময়: 'কাউকে ছাড় দেওয়া হবে না' তারেক রহমানের পদক্ষেপের কারণেই ৯০-৯৫% মানুষ বিএনপিকে পছন্দ করে: সাখাওয়াত হোসেন সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমানের চাঁদপুর সফর: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ বিএনপির বিশাল সংবর্ধনা ​‘নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, প্রমাণ করবে এই উপস্থিতি’: অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ: বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু, মোট নিহতের সংখ্যা ২ সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাতা গ্রেপ্তার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ কুতুবপুরে এমপি আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময়: সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক বন্দরে ফুটওভার ব্রিজের দাবিতে কেওঢালায় এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
তারেক রহমানের চাঁদপুর সফর: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ বিএনপির বিশাল সংবর্ধনা
নগরের বাইরে

তারেক রহমানের চাঁদপুর সফর: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ বিএনপির বিশাল সংবর্ধনা

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঢল নেমেছে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্পটগুলোতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে অবস্থান নেন হাজার হাজার নেতাকর্মী। সফরকালে বাসের ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব ও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​শনিবার (১৬ মে) সকালে তারেক রহমান চাঁদপুরের উদ্দেশে ঢাকা ছাড়ার পর মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল মোড়, কাঁচপুর সেতু, মদনপুর, মোগরাপাড়া, বৈদ্যেরবাজার ও মেঘনাঘাট এলাকায় পৃথকভাবে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। তবে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেশ কিছু পয়েন্টে যানচলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।
​মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের অবস্থান:

​সাইনবোর্ড ও শিমরাইল মোড়: এই এলাকায় বিশাল নেতাকর্মীদের বহর নিয়ে সংবর্ধনায় অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
মদনপুর এলাকা: মদনপুর পয়েন্টে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানান। একই এলাকায় নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য সংবর্ধনা দেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

​সোনারগাঁ ও মেঘনাঘাট: সোনারগাঁ ও মেঘনাঘাট সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে নেতাকর্মীরা জড়ো হয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

​প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও ফুলেল শুভেচ্ছায় মুখরিত হয়ে ওঠে পুরো মহাসড়ক এলাকা। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে নেতাকর্মীদের এই ভালোবাসার জবাব দেন।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

মাদক ও অপরাধের বিরুদ্ধে বরপায় ওসির মতবিনিময়: 'কাউকে ছাড় দেওয়া হবে না'

মাদক ও অপরাধের বিরুদ্ধে বরপায় ওসির মতবিনিময়: 'কাউকে ছাড় দেওয়া হবে না'

শনিবার, ১৬ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার, ১৬ মে ২০২৬
সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ: বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু, মোট নিহতের সংখ্যা ২

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ: বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু, মোট নিহতের সংখ্যা ২

শনিবার, ১৬ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাতা গ্রেপ্তার

শনিবার, ১৬ মে ২০২৬
বন্দরে ফুটওভার ব্রিজের দাবিতে কেওঢালায় এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

বন্দরে ফুটওভার ব্রিজের দাবিতে কেওঢালায় এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

শুক্রবার, ১৫ মে ২০২৬
রূপগঞ্জে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন: বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই

রূপগঞ্জে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন: বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই

শুক্রবার, ১৫ মে ২০২৬