রবিবার, ১৭ মে ২০২৬ | Sunday, 17 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
মাদক ও অপরাধের বিরুদ্ধে বরপায় ওসির মতবিনিময়: 'কাউকে ছাড় দেওয়া হবে না' তারেক রহমানের পদক্ষেপের কারণেই ৯০-৯৫% মানুষ বিএনপিকে পছন্দ করে: সাখাওয়াত হোসেন সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমানের চাঁদপুর সফর: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ বিএনপির বিশাল সংবর্ধনা ​‘নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, প্রমাণ করবে এই উপস্থিতি’: অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ: বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু, মোট নিহতের সংখ্যা ২ সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাতা গ্রেপ্তার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ কুতুবপুরে এমপি আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময়: সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক বন্দরে ফুটওভার ব্রিজের দাবিতে কেওঢালায় এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
​গত ১৫ মে দিবাগত রাত এবং ১৬ মে সকালে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী কলোনী ও কাঁচপুর টার্নিং ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলো— সুমিলপাড়া বিহারী কলোনীর মোঃ জাবেদের ছেলে মোঃ ফরিদ (২৫), মৃত সজিবের ছেলে মোঃ রাব্বি (২৩), বর্তমানে পাইনাদী পূর্বপাড়া সিআইখোলা এলাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মোহাম্মদ শাকিল মিয়া (২৫), উত্তর আজিবপুর এলাকার হাসিবুর রহমান জুবায়ের (২৯) এবং দক্ষিণ আজিবপুর এলাকার মোঃ ফাহিম (২৫)।

​পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
​গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫/০৫/২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০১.৩০ ঘটিকায় সিদ্ধিরগঞ্জের ০৬নং ওয়ার্ডের সুমিলপাড়া বিহারী কলোনী সংলগ্ন জাবেদের বাড়ির সামনের রাস্তা থেকে এবং ১৬/০৫/২০২৬ খ্রিঃ সকাল ০৭.৪৫ ঘটিকায় ০৪নং ওয়ার্ডের কাঁচপুর টার্নিং ঘাট এলাকা থেকে আসামিদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

​সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে গ্রেফতারকৃত আসামি মোঃ ফরিদের বিরুদ্ধে ইতিপূর্বেও ২টি মাদকের মামলা রয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

মাদক ও অপরাধের বিরুদ্ধে বরপায় ওসির মতবিনিময়: 'কাউকে ছাড় দেওয়া হবে না'

মাদক ও অপরাধের বিরুদ্ধে বরপায় ওসির মতবিনিময়: 'কাউকে ছাড় দেওয়া হবে না'

শনিবার, ১৬ মে ২০২৬
তারেক রহমানের চাঁদপুর সফর: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ বিএনপির বিশাল সংবর্ধনা

তারেক রহমানের চাঁদপুর সফর: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ বিএনপির বিশাল সংবর্ধনা

শনিবার, ১৬ মে ২০২৬
সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ: বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু, মোট নিহতের সংখ্যা ২

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ: বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু, মোট নিহতের সংখ্যা ২

শনিবার, ১৬ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাতা গ্রেপ্তার

শনিবার, ১৬ মে ২০২৬
বন্দরে ফুটওভার ব্রিজের দাবিতে কেওঢালায় এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

বন্দরে ফুটওভার ব্রিজের দাবিতে কেওঢালায় এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

শুক্রবার, ১৫ মে ২০২৬
রূপগঞ্জে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন: বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই

রূপগঞ্জে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন: বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই

শুক্রবার, ১৫ মে ২০২৬