বুধবার, ১৩ মে ২০২৬ | Wednesday, 13 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
জামিন পেলেন আইভী: মুক্তির খবরে উচ্ছ্বাসে ভাসছে দেওভোগ ফতুল্লায় রিয়া গোপসহ ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নারায়ণগঞ্জে র‌্যাবের পৃথক অভিযান: গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার নারায়ণগঞ্জের এডিসি সাখাওয়াতের বদলি, নতুন দায়িত্ব পেলেন রিনাত ফৌজিয়া বন্দরে তুলা গোডাউনে ভয়াবহ আগুন: ১৫ লাখ টাকার ক্ষতি সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ীর দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ: সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে ড্রাগ প্রশাসনের অভিযান: ৪ ফার্মেসিকে জরিমানা সিদ্ধিরগঞ্জে ৩ ও ৪ নং ওয়ার্ডভুক্ত এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটের ইজারা কার্যক্রম স্থগিত ফতুল্লায় পোশাক কারখানার এজিএমের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা, শ্রমিকদের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে পাইপগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
সোনারগাঁয়ে ড্রাগ প্রশাসনের অভিযান: ৪ ফার্মেসিকে জরিমানা
নগরের বাইরে

সোনারগাঁয়ে ড্রাগ প্রশাসনের অভিযান: ৪ ফার্মেসিকে জরিমানা

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া এলাকায় ওষুধ প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে চারটি ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর বিভিন্ন ধারায় এ অভিযান পরিচালনা করা হয়।
​জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমানের নেতৃত্বে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ওষুধ বিক্রিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ফার্মেসির বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়।

​আদালত সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ (খ), ৪০ (গ) ও ৪০ (ঘ) ধারায় আলভি ফার্মেসী, বলাকী ফার্মেসী, মাহমুদা মেডিসিন কর্ণার ও শিরিন ফার্মেসীকে জরিমানার আওতায় আনা হয়। এই চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

​নারায়ণগঞ্জ জেলা ওষুধ প্রশাসনের উপপরিচালক কে এম মুহসীনিন মাহবুবের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মো. কবির হোসেন।
​জেলা ও ওষুধ প্রশাসন সূত্র জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধ বিক্রিতে অনিয়ম প্রতিরোধে এই ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ফতুল্লায় রিয়া গোপসহ ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন

ফতুল্লায় রিয়া গোপসহ ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন

বুধবার, ১৩ মে ২০২৬
নারায়ণগঞ্জে র‌্যাবের পৃথক অভিযান: গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার

নারায়ণগঞ্জে র‌্যাবের পৃথক অভিযান: গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার

বুধবার, ১৩ মে ২০২৬
বন্দরে তুলা গোডাউনে ভয়াবহ আগুন: ১৫ লাখ টাকার ক্ষতি

বন্দরে তুলা গোডাউনে ভয়াবহ আগুন: ১৫ লাখ টাকার ক্ষতি

মঙ্গলবার, ১২ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ীর দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ: সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ীর দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ: সংবাদ সম্মেলন

মঙ্গলবার, ১২ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জে ৩ ও ৪ নং ওয়ার্ডভুক্ত এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটের ইজারা কার্যক্রম স্থগিত

সিদ্ধিরগঞ্জে ৩ ও ৪ নং ওয়ার্ডভুক্ত এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটের ইজারা কার্যক্রম স্থগিত

মঙ্গলবার, ১২ মে ২০২৬
ফতুল্লায় পোশাক কারখানার এজিএমের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা, শ্রমিকদের বিক্ষোভ

ফতুল্লায় পোশাক কারখানার এজিএমের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা, শ্রমিকদের বিক্ষোভ

মঙ্গলবার, ১২ মে ২০২৬