বুধবার, ১৩ মে ২০২৬ | Wednesday, 13 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
জামিন পেলেন আইভী: মুক্তির খবরে উচ্ছ্বাসে ভাসছে দেওভোগ ফতুল্লায় রিয়া গোপসহ ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নারায়ণগঞ্জে র‌্যাবের পৃথক অভিযান: গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার নারায়ণগঞ্জের এডিসি সাখাওয়াতের বদলি, নতুন দায়িত্ব পেলেন রিনাত ফৌজিয়া বন্দরে তুলা গোডাউনে ভয়াবহ আগুন: ১৫ লাখ টাকার ক্ষতি সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ীর দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ: সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে ড্রাগ প্রশাসনের অভিযান: ৪ ফার্মেসিকে জরিমানা সিদ্ধিরগঞ্জে ৩ ও ৪ নং ওয়ার্ডভুক্ত এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটের ইজারা কার্যক্রম স্থগিত ফতুল্লায় পোশাক কারখানার এজিএমের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা, শ্রমিকদের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে পাইপগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
নারায়ণগঞ্জে র‌্যাবের পৃথক অভিযান: গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার
নগরের বাইরে

নারায়ণগঞ্জে র‌্যাবের পৃথক অভিযান: গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লা ও সোনারগাঁওয়ে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাব-১১। এসব অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৫১ বোতল ফেনসিডিল।

​ফতুল্লায় গাঁজাসহ আটক ১:
র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লা থানার পাগলা বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল। অভিযানে ১০ কেজি গাঁজাসহ মো. আমিনুল ইসলাম (৩৮) নামে একজনকে আটক করা হয়। আটক আমিনুল ঢাকার লালবাগ থানার বাসিন্দা গোলাম সারোয়ারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, আমিনুল একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

​সোনারগাঁওয়ে ফেনসিডিল উদ্ধার:
এদিকে, পৃথক আরেকটি অভিযানে বুধবার (১৩ মে) রাত ১টার দিকে সোনারগাঁও থানার চেংগাইন এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব জানিয়েছে, আটক আমিনুলের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সোনারগাঁও থেকে উদ্ধারকৃত ফেনসিডিলগুলোও ওই থানায় জমা দেওয়া হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ফতুল্লায় রিয়া গোপসহ ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন

ফতুল্লায় রিয়া গোপসহ ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন

বুধবার, ১৩ মে ২০২৬
বন্দরে তুলা গোডাউনে ভয়াবহ আগুন: ১৫ লাখ টাকার ক্ষতি

বন্দরে তুলা গোডাউনে ভয়াবহ আগুন: ১৫ লাখ টাকার ক্ষতি

মঙ্গলবার, ১২ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ীর দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ: সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ীর দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ: সংবাদ সম্মেলন

মঙ্গলবার, ১২ মে ২০২৬
সোনারগাঁয়ে ড্রাগ প্রশাসনের অভিযান: ৪ ফার্মেসিকে জরিমানা

সোনারগাঁয়ে ড্রাগ প্রশাসনের অভিযান: ৪ ফার্মেসিকে জরিমানা

মঙ্গলবার, ১২ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জে ৩ ও ৪ নং ওয়ার্ডভুক্ত এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটের ইজারা কার্যক্রম স্থগিত

সিদ্ধিরগঞ্জে ৩ ও ৪ নং ওয়ার্ডভুক্ত এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটের ইজারা কার্যক্রম স্থগিত

মঙ্গলবার, ১২ মে ২০২৬
ফতুল্লায় পোশাক কারখানার এজিএমের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা, শ্রমিকদের বিক্ষোভ

ফতুল্লায় পোশাক কারখানার এজিএমের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা, শ্রমিকদের বিক্ষোভ

মঙ্গলবার, ১২ মে ২০২৬