শনিবার, ০৯ মে ২০২৬ | Saturday, 09 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
ফতুল্লায় বিশাল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার বন্দর এলাকায় ত্রাস সৃষ্টিকারী ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার, মামলা ১৪টি তোলারাম কলেজের প্রতিটি ইটে জড়িয়ে আছে ইতিহাস: এমপি দিপু ভূঁইয়া শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না: মাওলানা আবদুল জব্বার নারায়ণগঞ্জে এবার বসছে ২৩টি পশুর হাট: যানজট এড়াতে শহরের ভেতরে থাকছে না কোনো হাট নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমন: ভিড়ের চাপে কেন্দ্রীয় মসজিদের কাঁচের দরজা ভাঙচুর জাতি গঠনে পরিবারের পরই শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অগ্রগণ্য: গিয়াস উদ্দিন জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী'—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ তোলারাম কলেজকে ‘জাতীয়তাবাদী’ বানানোর অপচেষ্টা চলছে: জাতীয় ছাত্রশক্তির হুঁশিয়ারি তোলারাম কলেজে নবীনবরণ নাকি রাজনৈতিক প্রোগ্রাম? সমালোচনায় জাতীয় ছাত্রশক্তি
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
ফতুল্লায় বিশাল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার
নগরের বাইরে

ফতুল্লায় বিশাল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৮ মে) রাতে ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর রেললাইন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন— লালমনিরহাট সদরের খুনিয়া গাছ এলাকার মৃত শফিকের ছেলে জুয়েল (২৩) এবং পূর্ব ইসদাইর এলাকার বাদশার ছেলে মোঃ রমজান (২১)। তারা দুজনেই বর্তমানে ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকায় বসবাস করতেন।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। শুক্রবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে পূর্ব ইসদাইর রেললাইন সংলগ্ন নূরে আলম সিদ্দিকীর টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতদের তল্লাশি চালিয়ে পুলিশ নিম্নোক্ত আলামত জব্দ করে:
​জুয়েলের নিকট হতে: ১০০ পিস ইয়াবা, ৫০০ পুড়িয়া হেরোইন, ৩০০ পুড়িয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৮,২০০ টাকা।
​মোঃ রমজানের নিকট হতে: ৫০ পিস ইয়াবা, ৫০০ পুড়িয়া হেরোইন, ১৫০ পুড়িয়া গাঁজা এবং নগদ ৫,০০০ টাকা।
​মোট ১৫০ পিস ইয়াবা, ১০০০ পুড়িয়া হেরোইন, ৪৫০ পুড়িয়া গাঁজা এবং ১৩,২০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

​ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে এবং জননিরাপত্তা রক্ষায় পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

বন্দর এলাকায় ত্রাস সৃষ্টিকারী ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার, মামলা ১৪টি

বন্দর এলাকায় ত্রাস সৃষ্টিকারী ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার, মামলা ১৪টি

শনিবার, ০৯ মে ২০২৬
জাতি গঠনে পরিবারের পরই শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অগ্রগণ্য: গিয়াস উদ্দিন

জাতি গঠনে পরিবারের পরই শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অগ্রগণ্য: গিয়াস উদ্দিন

শুক্রবার, ০৮ মে ২০২৬
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান: ৭ দালালকে কারাদণ্ড ও জরিমানা

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান: ৭ দালালকে কারাদণ্ড ও জরিমানা

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
আলীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান পড়ে ৪ শিক্ষার্থী আহত

আলীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান পড়ে ৪ শিক্ষার্থী আহত

বুধবার, ০৬ মে ২০২৬
রূপগঞ্জে পুলিশি অভিযানে আসামি ছিনতাই ও হামলা: ১৩ জন গ্রেপ্তার

রূপগঞ্জে পুলিশি অভিযানে আসামি ছিনতাই ও হামলা: ১৩ জন গ্রেপ্তার

বুধবার, ০৬ মে ২০২৬
বন্দরে ইজিপিপি প্রকল্পের আওতায় কুড়িপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

বন্দরে ইজিপিপি প্রকল্পের আওতায় কুড়িপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

বুধবার, ০৬ মে ২০২৬