শনিবার, ০৯ মে ২০২৬ | Saturday, 09 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
ফতুল্লায় বিশাল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার বন্দর এলাকায় ত্রাস সৃষ্টিকারী ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার, মামলা ১৪টি তোলারাম কলেজের প্রতিটি ইটে জড়িয়ে আছে ইতিহাস: এমপি দিপু ভূঁইয়া শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না: মাওলানা আবদুল জব্বার নারায়ণগঞ্জে এবার বসছে ২৩টি পশুর হাট: যানজট এড়াতে শহরের ভেতরে থাকছে না কোনো হাট নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমন: ভিড়ের চাপে কেন্দ্রীয় মসজিদের কাঁচের দরজা ভাঙচুর জাতি গঠনে পরিবারের পরই শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অগ্রগণ্য: গিয়াস উদ্দিন জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী'—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ তোলারাম কলেজকে ‘জাতীয়তাবাদী’ বানানোর অপচেষ্টা চলছে: জাতীয় ছাত্রশক্তির হুঁশিয়ারি তোলারাম কলেজে নবীনবরণ নাকি রাজনৈতিক প্রোগ্রাম? সমালোচনায় জাতীয় ছাত্রশক্তি
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না: মাওলানা আবদুল জব্বার
মহানগর

শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না: মাওলানা আবদুল জব্বার

শেয়ার করুন:
জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, “জুলাই বিপ্লব ও শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে নতুন করে কোনো ধরনের ফ্যাসিবাদ বা স্বৈরাচারী শক্তিকে ফিরে আসতে দেওয়া হবে না। যারা জুলাইয়ের স্পিরিট ধারণ করে, তারা 'সংস্কার মানি না' এমন বিভ্রান্তিকর অবস্থান কখনোই মেনে নেবে না।”

​শুক্রবার (৮ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জামায়াতে ইসলামী আয়োজিত ‘গণভোটের গণরায় বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নেরও জোর দাবি জানান।

​মাওলানা আবদুল জব্বার বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশে যাতে পুনরায় শেখ হাসিনার মতো কোনো ফ্যাসিবাদী শাসনের জন্ম না হয়, সেজন্য সরকারকে সুনির্দিষ্ট ও কঠোর সংস্কার প্রস্তাবনা ঘোষণা করতে হবে। জুলাইয়ের শহীদদের রক্তের সাথে কোনো প্রকার বেইমানি সহ্য করা হবে না। প্রয়োজনে পুনরায় আন্দোলনের মাধ্যমে রাজপথে নামবে ছাত্র-জনতা, তবুও আমরা বেইমানি করতে পারি না।”
​সেমিনারে তিনি ১১ দলীয় ঐক্যসহ সমমনা সকল রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে সংস্কার প্রক্রিয়া সফল করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
​বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

তোলারাম কলেজের প্রতিটি ইটে জড়িয়ে আছে ইতিহাস: এমপি দিপু ভূঁইয়া

তোলারাম কলেজের প্রতিটি ইটে জড়িয়ে আছে ইতিহাস: এমপি দিপু ভূঁইয়া

শুক্রবার, ০৮ মে ২০২৬
নারায়ণগঞ্জে এবার বসছে ২৩টি পশুর হাট: যানজট এড়াতে শহরের ভেতরে থাকছে না কোনো হাট

নারায়ণগঞ্জে এবার বসছে ২৩টি পশুর হাট: যানজট এড়াতে শহরের ভেতরে থাকছে না কোনো হাট

শুক্রবার, ০৮ মে ২০২৬
নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমন: ভিড়ের চাপে কেন্দ্রীয় মসজিদের কাঁচের দরজা ভাঙচুর

নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমন: ভিড়ের চাপে কেন্দ্রীয় মসজিদের কাঁচের দরজা ভাঙচুর

শুক্রবার, ০৮ মে ২০২৬
তোলারাম কলেজকে ‘জাতীয়তাবাদী’ বানানোর অপচেষ্টা চলছে: জাতীয় ছাত্রশক্তির হুঁশিয়ারি

তোলারাম কলেজকে ‘জাতীয়তাবাদী’ বানানোর অপচেষ্টা চলছে: জাতীয় ছাত্রশক্তির হুঁশিয়ারি

শুক্রবার, ০৮ মে ২০২৬
তোলারাম কলেজে নবীনবরণ নাকি রাজনৈতিক প্রোগ্রাম? সমালোচনায় জাতীয় ছাত্রশক্তি

তোলারাম কলেজে নবীনবরণ নাকি রাজনৈতিক প্রোগ্রাম? সমালোচনায় জাতীয় ছাত্রশক্তি

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
নারায়ণগঞ্জে হেফাজতের নতুন কমিটি গঠনের ঘোষণা মাওলানা আব্দুল আউয়ালের

নারায়ণগঞ্জে হেফাজতের নতুন কমিটি গঠনের ঘোষণা মাওলানা আব্দুল আউয়ালের

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬