বাণিজ্য
নতুন পালপাড়া সমীর কর মার্কেটে অগ্নিকাণ্ড: ৩৫ দোকান ক্ষতিগ্রস্ত।
নতুন পালপাড়া সমীর কর মার্কেটে অগ্নিকাণ্ড: ৩৫ দোকান ক্ষতিগ্রস্ত।
নারায়ণগঞ্জ শহরের নতুন পালপাড়ায় অবস্থিত সমীর কর মার্কেটে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৫টার দিকে আগুন ছড়িয়ে পড়ে হোসিয়ারি ও বডি নিটিং দোকানগুলোতে, মুহূর্তেই বাড়ে ক্ষয়ক্ষতি।
ফায়ার সার্ভিস জানায়, আগুনে অন্তত ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় তিন কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে এবং তাদের তৎপরতায় প্রায় ১০ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন। তিনি বলেন—
“সরু রাস্তা আর পানির সংকটের কারণে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে সবচেয়ে বড় বিষয়, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
প্রাথমিক ধারণা— বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও মোট ক্ষতির সঠিক হিসাব জানাতে তদন্ত চলছে।