সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | Monday, 27 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
​‘জেল খাটার অভিজ্ঞতা’ দেখার নেশায় ১১ বছরের শিশুকে নৃশংসভাবে হত্যা: ৬ কিশোর গ্রেফতার ​'শিশুশ্রম নিরসনে সম্মিলিত উদ্যোগ জরুরি': নারায়ণগঞ্জে সেমিনার অনুষ্ঠিত নারায়ণগঞ্জের সাত খুন: ১২ বছরেও রায় কার্যকর না হওয়ায় স্বজনদের আর্তনাদ ও মানববন্ধন নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে আইনজীবীদের মানববন্ধন নারায়ণগঞ্জ জেলা বিএনপির বহিষ্কারাদেশ প্রত্যাহার: দলে ফিরলেন মোহাম্মদ দুলাল নারায়ণগঞ্জে ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকায়ন: ই-ট্রাফিক ও ক্যাশলেস লেনদেনের প্রশিক্ষণ শুরু আসন্ন বাজেটে উদ্যোক্তা ও বিনিয়োগবান্ধব নীতিমালার দাবি ব্যবসায়ীদের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ হাইকোর্টের নারায়ণগঞ্জে আগামী ২ মে অনুষ্ঠিত হবে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬' সরকারি জায়গা দখল ও চাঁদাবাজি: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
মহানগর

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​মানববন্ধনে বক্তারা উচ্চ আদালতে আপিল বিভাগে ঝুলে থাকা এই মামলার শুনানি দ্রুত নিষ্পত্তি করে রায় কার্যকরের জোর দাবি জানান।
মানববন্ধনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘নারায়ণগঞ্জের গডফাদারদের রাজত্ব টিকিয়ে রাখতে তৎকালীন প্রশাসন প্রচ্ছন্ন ভূমিকা রেখেছিল। কিন্তু বর্তমান গণতান্ত্রিক পরিবেশে আমরা আশা করি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আমরা আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছি, তারা দ্রুততম সময়ের মধ্যে মামলাটি তালিকাভুক্ত করে বিচার নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন।’

​তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে অ্যাটর্নি জেনারেলরা নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করলেও মামলাটি শুনানির তালিকায় অন্তর্ভুক্ত করেননি। আমরা বর্তমানে আশায় বুক বেঁধে আছি। বর্তমান প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সবার জন্য সমান আইন নিশ্চিত করে দ্রুত এই বিচার সম্পন্ন করা হবে।’
​তিনি প্রশিক্ষিত বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এই হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে রাষ্ট্রের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
নিহত চন্দন কুমার সরকারের ভাগিনা অ্যাডভোকেট প্রিয়তম দেব আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমরা চূড়ান্ত রায় এখনো দেখতে পাইনি। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। বর্তমানে তাদের খবর নেওয়ার মতো কেউ নেই।’ তিনি রাজনীতিকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘সাত খুন ও ত্বকী হত্যার মতো চাঞ্চল্যকর ঘটনাগুলোতে অতীতে প্রশাসন বা সরকারের পক্ষ থেকে গডফাদারদের প্রটেকশন ছিল। এখনকার গণতান্ত্রিক পরিবেশে অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা চাই আপিল বিভাগে মামলাটির দ্রুত নিষ্পত্তি হোক এবং রায় কার্যকর হোক, যাতে দেশের মানুষের কাছে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।’

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির সভাপতির বক্তব্যে বলেন, ‘সাধারণ মানুষ এই খুনের বিচার চেয়েছিল। বিচারিক আদালতে রায় হয়েছে, এখন আমরা শুধু কার্যকারিতা দেখছি। আমরা চাই আপিল বিভাগ অবিলম্বে এই রায়ের কার্যকারিতা নিশ্চিত করুক।’

​জেলার ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়নের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি খোরশেদ আলম মোল্লা, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং শামসুন্নাহার বাঁধনসহ অন্যান্যরা।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

​‘জেল খাটার অভিজ্ঞতা’ দেখার নেশায় ১১ বছরের শিশুকে নৃশংসভাবে হত্যা: ৬ কিশোর গ্রেফতার

​‘জেল খাটার অভিজ্ঞতা’ দেখার নেশায় ১১ বছরের শিশুকে নৃশংসভাবে হত্যা: ৬ কিশোর গ্রেফতার

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
​'শিশুশ্রম নিরসনে সম্মিলিত উদ্যোগ জরুরি': নারায়ণগঞ্জে সেমিনার অনুষ্ঠিত

​'শিশুশ্রম নিরসনে সম্মিলিত উদ্যোগ জরুরি': নারায়ণগঞ্জে সেমিনার অনুষ্ঠিত

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জের সাত খুন: ১২ বছরেও রায় কার্যকর না হওয়ায় স্বজনদের আর্তনাদ ও মানববন্ধন

নারায়ণগঞ্জের সাত খুন: ১২ বছরেও রায় কার্যকর না হওয়ায় স্বজনদের আর্তনাদ ও মানববন্ধন

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকায়ন: ই-ট্রাফিক ও ক্যাশলেস লেনদেনের প্রশিক্ষণ শুরু

নারায়ণগঞ্জে ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকায়ন: ই-ট্রাফিক ও ক্যাশলেস লেনদেনের প্রশিক্ষণ শুরু

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে উদ্যোক্তা ও বিনিয়োগবান্ধব নীতিমালার দাবি ব্যবসায়ীদের

আসন্ন বাজেটে উদ্যোক্তা ও বিনিয়োগবান্ধব নীতিমালার দাবি ব্যবসায়ীদের

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ হাইকোর্টের

সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ হাইকোর্টের

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬