রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | Sunday, 26 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে আগামী ২ মে অনুষ্ঠিত হবে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬' সরকারি জায়গা দখল ও চাঁদাবাজি: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ভুয়া ব্র‍্যান্ডের ভোজ্য তেল মোড়কজাত: ১ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে ১ কেজি গাঁজাসহ এক কিশোরী আটক ফতুল্লায় গ্যাস চুরির দায়ে কারখানার সংযোগ বিচ্ছিন্ন: ঘণ্টায় চুরি হতো ১২ হাজার ঘনফুট গ্যাস ফতুল্লায় গার্মেন্ট ওয়েস্টেজ ব্যবসা নিয়ে প্রাণনাশের হুমকি, জেলা যুবদল নেতার বিরুদ্ধে জিডি জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মীকে সর্বোচ্চ সম্মান দেওয়া আমাদের লক্ষ্য’: মাশুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জে চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে 'বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬' মেলার উদ্বোধন নারায়ণগঞ্জে ফুটপাত ও যানজট: প্রশাসনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুললেন চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনু রূপগঞ্জে লন্ডনপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: লুট ২৭ লাখ টাকা ও মূল্যবান সামগ্রী
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
সরকারি জায়গা দখল ও চাঁদাবাজি: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার
নগরের বাইরে

সরকারি জায়গা দখল ও চাঁদাবাজি: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট থেকে চাঁদাবাজির অভিযোগে সালাউদ্দিন নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত সালাউদ্দিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি মিজমিজি পূর্বপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সিদ্ধিরগঞ্জপুল এলাকায় প্রভাব খাটিয়ে সরকারি জায়গা এবং সড়ক দখল করে ভ্যানগাড়ি ও অবৈধ দোকান বসিয়ে নিয়মিত চাঁদাবাজি চালিয়ে আসছিলেন সালাউদ্দিন। স্থানীয়দের অভিযোগ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে তিনি স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নাম ভাঙিয়ে নিজের অপকর্ম আরও বাড়িয়ে দিয়েছিলেন। এই চাঁদাবাজিতে তাকে সহায়তা করতেন তার ভাই কামাল এবং ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেন মোশাররফ ওরফে ‘কারেন্ট মোশাররফ’।
​অভিযোগ রয়েছে, সালাউদ্দিন ও তার বাহিনীর অত্যাচারে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিলেন।

গত ২৪ এপ্রিল আজিজুল হক নামে এক দোকানির কাছ থেকে চাঁদা দাবি করেন সালাউদ্দিন। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে বেধড়ক মারধর করা হয় এবং তার দোকান ভাঙচুর করা হয়। এ ঘটনার পর ভুক্তভোগী আজিজুল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, গ্রেফতার সালাউদ্দিনের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আজিজুল হকের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সিদ্ধিরগঞ্জে ভুয়া ব্র‍্যান্ডের ভোজ্য তেল মোড়কজাত: ১ লাখ টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জে ভুয়া ব্র‍্যান্ডের ভোজ্য তেল মোড়কজাত: ১ লাখ টাকা জরিমানা

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
সোনারগাঁওয়ে ১ কেজি গাঁজাসহ এক কিশোরী আটক

সোনারগাঁওয়ে ১ কেজি গাঁজাসহ এক কিশোরী আটক

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
ফতুল্লায় গ্যাস চুরির দায়ে কারখানার সংযোগ বিচ্ছিন্ন: ঘণ্টায় চুরি হতো ১২ হাজার ঘনফুট গ্যাস

ফতুল্লায় গ্যাস চুরির দায়ে কারখানার সংযোগ বিচ্ছিন্ন: ঘণ্টায় চুরি হতো ১২ হাজার ঘনফুট গ্যাস

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
ফতুল্লায় গার্মেন্ট ওয়েস্টেজ ব্যবসা নিয়ে প্রাণনাশের হুমকি, জেলা যুবদল নেতার বিরুদ্ধে জিডি

ফতুল্লায় গার্মেন্ট ওয়েস্টেজ ব্যবসা নিয়ে প্রাণনাশের হুমকি, জেলা যুবদল নেতার বিরুদ্ধে জিডি

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে লন্ডনপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: লুট ২৭ লাখ টাকা ও মূল্যবান সামগ্রী

রূপগঞ্জে লন্ডনপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: লুট ২৭ লাখ টাকা ও মূল্যবান সামগ্রী

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শোক সংবাদ: না ফেরার দেশে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের সাবেক পরিদর্শক আসাদুজ্জামান

শোক সংবাদ: না ফেরার দেশে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের সাবেক পরিদর্শক আসাদুজ্জামান

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬